ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক নগরীর আইডিয়াল মোড় সংলগ্ন মহাসড়কে বাসচাপায় ঠিকাদার নিহত খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা বৈশাখের ঝড় ও বজ্রপাতে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা কৃষি জমির টপসয়েল কাটা বাধা দিলেন ইউপি সদস্য রহিম উল্লাহ আমজাদহাটে জনমনে স্বস্তি

গৃহবধূকে গাছের সঙ্গে রাতভর বেঁধে নির্যাতন

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ১০:৪৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ১৯৮ বার পড়া হয়েছে

গৃহবধূকে গাছের সঙ্গে রাতভর বেঁধে নির্যাতন

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর:

রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নে গৃহবধূকে গাছের সঙ্গে রাতভর বেঁধে নির্যাতন করা হয়েছে। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।  

৫ অক্টোবর রবিবার এ খবর লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। 

শুক্রবার রাতে গৃহবধূ শেফালী বেগমকে স্বামী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী আমেনা বেগম মারধর করেন। এর পরে মধ্যরাতে তাকে বাড়ির উঠানে গাছের সঙ্গে বেঁধে ফের মারধর করা হয়। ভোরে ওই গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় স্থানীয়রা ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। পরে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে প্রতিবেশীরা গৃহবধূর হাতের বাঁধন খুলে দেন। 

ভুক্তভোগী গৃহবধূ বলেন, একই উপজেলার পাওটানা হাটের নিজতাজ গ্রামে তার বাড়ি। তারা ২০১৪ সালে বিয়ে করেন। বিয়ের পর থেকে প্রায়ই তাকে নির্যাতন করতেন স্বামী ও সতিন আমেনা। এ কারণে তিনি তার নিকটজনের কাছে প্রায় এক বছর ধরে আশ্রিত ছিলেন। শুক্রবার রাতে তিনি স্বামীর বাড়িতে এলে স্বামী নজরুল বলেন, তাকে তালাক দিয়েছেন। এ সময় তালাকের কাগজ দেখতে চাইলে তার ওপর নির্যাতন শুরু করেন তারা দুজন। 

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শাহীন মির্জা সুমন বলেন, এ ঘটনার পর তিনি ওই গৃহবধূকে নিরাপদে থাকার জন্য নিকটজনের কাছে পাঠিয়ে দেন। 

ঘটনাস্থল রংপুর মেট্রোপলিটন থানা এলাকায় হওয়ায় মাহিগঞ্জ থানার ওসি কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কেউ অভিযোগ না করায় তিনি এ বিষয়ে কোনো আইনি ব্যবস্থা নিতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গৃহবধূকে গাছের সঙ্গে রাতভর বেঁধে নির্যাতন

আপডেট সময় : ১০:৪৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫