ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না, স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে শেখ হাসিনা কে গালির প্রতিক্রিয়ায় এনসিপি নেতাকে জনতার গণধোলাই ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী নিখোঁজ বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ দুধিয়াবাড়ি এলাকায় রেললাইনের পাশে যুবকের মাথাকাটা মরদেহ, পকেটে মিললো চিরকুট দিনাজপুরের ফুলবাড়ীতে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে পিতা ও পুত্র আহত নেত্রকোণায় জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন খিলগাঁওয়ে দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন প্রধানমন্ত্রী ভোলায় গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে বিশেষ অঙ্গ হারাতে বসেছেন যুবক মুক্তিযোদ্ধাদের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

ফেনী ফুলগাজীতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে, চা দোকানদার গ্রেপ্তার করেছে পুলিশ

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
  • আপডেট সময় : ১২:০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ২৯২ বার পড়া হয়েছে

ফেনী ফুলগাজীতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে, চা দোকানদার গ্রেপ্তার করেছে পুলিশ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
ফেনী জেলা ফুলগাজীতে ৮ বছরের এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে, এ ঘটনায় নুরুল ইসলাম (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে ফুলগাজী থানার পুলিশ, ১০ মার্চ সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ওই শিশু ফুলগাজীর বাশুড়া মাদ্রাসায় ২য় শ্রেণিতে অধ্যয়নরত। গত ৩ মার্চ ক্লাসের বিরতিতে সে টিফিন কিনতে মাদ্রাসার সামনের চা দোকানে যায়, সেখানে চা দোকানদার নুরুল ইসলাম তাঁকে খাবার খাওয়ানোর কথা বলে তাঁর দোকানের ভেতরে নিয়ে কোলে বসায়, যৌন নিপীড়নের একপর্যায়ে শিশুটি চিৎকার দিলে নুরুল ইসলাম তাঁকে ছেড়ে দেয়। পরে শিশুটি বাড়িতে ফিরে বিষয়টি শিশুটি তাঁর মাকে জানালে ৯ মার্চ রবিবার রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নুরুল ইসলামকে আসামি করে ফুলগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

এ ব্যাপারে ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ সাংবাদিকদেরকে বলেন, এ ঘটনায় মামলা করার পরপরই রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত নুরুল ইসলাম ফুলগাজী সদর ইউনিয়নের গোসাইপুর গ্রামের ফকির বাড়ির বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনী ফুলগাজীতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে, চা দোকানদার গ্রেপ্তার করেছে পুলিশ

আপডেট সময় : ১২:০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫