ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

রূপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল

সিফাতুল মারুফ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ১৮৯ বার পড়া হয়েছে

রূপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সিফাতুল মারুফ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন জামায়াতে ইসলামী বাংলাদেশের রূপগঞ্জ শাখার নেতৃবৃন্দ। গতকাল ৮ই মার্চ শনিবার বিকেলে রূপগঞ্জ সাংবাদিক ফোরাম আয়োজিত উপজেলার ভুলতা রয়েল মুন রেস্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় মো.নুর আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ নাজমুল হুদা। আলোচনা সভায় রূপগঞ্জের কর্মরত সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব মীর আব্দুল আলিম, নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী হাফিজুর রহমান, জয়েন্ট সেক্রেটারী আবু সাঈদ মুন্না, নারায়নগঞ্জ আইনজীবি সমিতির সম্পাদক এডভোকেট ইসরাফিল হোসাইন, আসন্ন সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের জামায়াত ইসলামীর মনোনয়ন প্রত্যাশী আলহাজ মোঃ আনোয়ার হোসাইন মোল্লা, রূপগঞ্জ উপজেলা জামায়াতের দক্ষিণ থানা আমীর সাইফুল ইসলাম সিরাজী, সেক্রেটারী আনিসুর রহমান, রূপগঞ্জ উত্তর থানা আমীর আব্দুল মজিদ, সেক্রেটারী খায়রুল ইসলাম, রূপগঞ্জ পশ্চিম থানা আমীর মাওলানা ওমর ফারুক ও সেক্রেটারী হানিফ ভুঁইয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে, তা ধরে রাখার জন্য জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক দল ও গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের ভূমিকা না থাকলে জুলাই বিপ্লব সফল হতো না। জুলাই বিপ্লবে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সহিংসতা, মারামারি, গোলাগুলিসহ নানা অপ্রীতিকর ঘটনায় জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা কাজ করছেন। সৎ, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকরা কষ্টে দিনাতিপাত করছে। তাই সাংবাদিকদের কল্যাণে রাষ্ট্রে আলাদা বরাদ্দ ও পলিসি থাকতে হবে। তবেই নিরপেক্ষভাবে সাংবাদিকরা কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।
পরে ইফতার ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রূপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল

আপডেট সময় : ১০:৩৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫