পবিপ্রবিতে বিএনকিউএফ বাস্তবায়ন কর্মশালা
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) বাস্তবায়নের উপর কর্মশালা অনুষ্ঠিত।
১৮ জুন ( রবিবার) সকাল ১০ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর সম্মেলন কক্ষে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) এর বাস্তবায়নের কর্মশালা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১১ জুন (রবিবার) থেকে চলমান কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ফ্যাকাল্টি অংশগ্রহণ করে।
আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিটি ফ্যাকাল্টির ডিনবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু,আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ড. কুমার দেবাশীষ দত্তসহ বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত,” বিএনকিউএফ বাস্তবায়ন হলে ছাত্রবান্ধব কারিকুলাম তৈরি হবে। কারিকুলামে দেশের ইতিহাস ঐতিহ্য স্থান পাবে। যা তাদের চাকরি প্রাপ্তির রাস্তা সহজ করো দিবে।
উল্লখ্য,বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কাঠামো। এতে জ্ঞান, দক্ষতা ও সক্ষমতার উন্নয়ন, শ্রেণিবিন্যাস ও স্বীকৃতিকে কয়েকটি স্তরে সমন্বয় করা হয়েছে। এ কাঠামোতে ১০টি স্তরে উচ্চশিক্ষা, সাধারণ, কারিগরি, মাদ্রাসা শিক্ষার মধ্যে সমন্বয় ও আন্তসংযোগের ব্যবস্থা রয়েছে। এর ফলে কেউ চাইলে একটি শিক্ষা স্তর থেকে আরেকটিতে স্থানান্তরিত হতে পারবেন। এটি চাকরির বাজারে নিজের অবস্থান তৈরিতেও সাহায্য করে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে…
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরুর আগে জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক টার্ফে ঘরোয়া ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত মতবিনিময় করেছেন বাংলাদেশের…
শিশুর অতিরিক্ত ওজন ও স্থুলতা রোধে শুধু খাবার নিয়ন্ত্রণ নয়, বরং পুরো পরিবারের জীবনযাত্রায় পরিবর্তন…
চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী বছরের ৬ জুনের মধ্যে এই…
কুমিল্লায় টিকটক ও সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে গড়ে উঠছে ভয়ংকর সব কিশোর গ্যাং। সম্প্রতি স্কুলছাত্র…
This website uses cookies.