ঘূর্ণিঝড় ‘মোকা’ : পবিপ্রবির সকল ক্লাস-পরীক্ষা রবিবার স্থগিত
বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোকা’র কারণে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) রবিবার (১৪ মে) সব ধরনের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন ও ডীন কাউন্সিলের কনভেনর অধ্যাপক মোহাম্মদ আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সরকারি নির্দেশনায় এ অঞ্চল ঘূর্ণিঝড় ‘মোকা’র জন্য ঝুকিপূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ আগামীকাল (১৪ মে) সকল ধরণের ক্লাস-পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে পরবর্তী সকল ক্লাস-পরীক্ষা কার্যক্রম যথাযথ রুটিন অনুযায়ী পরিচালিত হবে”
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সন্তোষ কুমার বসু বলেন, “ঘূর্ণিঝড় ‘মোকা’র কারনে আগামীকালের(রবিবার) সকল পরীক্ষা ও ক্লাস সমূহ স্থগিত করা হয়েছে। এ বিষয়ে অতি দ্রুত সময়ের মধ্যেই অফিস আদেশ বের হবে”
উল্লেখ্য, ঘূর্ণিঝড়ের অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে সবাইকে নিরাপদ স্থানে আবস্থান করার আহ্বান জানিয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ বলেন,”পটুয়াখালী জেলা ১০ নং মহাবিপদ সংকেতের আওতায় রয়েছে। মধ্য রাতেই আঘাত হানতে পারে ঘুর্ণিঝড় মোকা।”
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার ধস্তাধস্তির ভিডিও সামাজিক…
বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ মোকাবিলায় স্থানীয় ৬০ স্বেচ্ছাসেবককে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ…
বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণসহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল) এক বছরের এলিমেন্টারি সার্টিফিকেট কোর্সে ভর্তির আবেদন গ্রহণ করা…
বিশ্বকাপে ইতিহাস গড়া জিম্বাবুয়ের সাবেক পেসার ও আম্পায়ার সারাহ ডামবানেভানা ৩৬ বছর বয়সে হারারেতে মৃত্যুবরণ…
লক্ষ্মীপুরে খেলাফত মজলিশের আয়োজিত এক নাগরিক সমাবেশে আল্লামা মাওলানা মামুনুল হক বলেন, শেখ হাসিনাকে যে…
This website uses cookies.