Header Premium (728×90)

অপরাধ

পীরগাছায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় প্রাণ গেল নারীর

রংপুরের পীরগাছায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আরজিনা বেগম (২২) নামে ১জন নারী নিহত হয়েছেন।

আজ (১৩ মে) শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মাছুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নিহতের স্বামী ও চার মাসের সন্তান গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত আরজিনা বেগম উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি গ্রামের রনি মিয়ার স্ত্রী।

পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পীরগাছা থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলি ও চালককে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, শনিবার দুপুরে স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে উপজেলার ব্রাহ্মণীকুণ্ডায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন রনি মিয়া। মাছুয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি মোটরসাকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী আরজিনা বেগম নিহত হয়। দুর্ঘটনায় রনি ও চারমাসের সন্তান আরাফাত গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

editor

Recent Posts

টিআইবি: ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠার সম্ভাবনা ক্ষমতার…

54 minutes ago

দিল্লিতে জাতীয় পতাকা মিছিলের আগে অভিজিৎ ও নেহা আটক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে জাতীয় পতাকা নিয়ে মিছিল করার উদ্যোগের মধ্যে ককক্রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা…

1 hour ago

দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা: ধর্ম যার যার, রাষ্ট্র সবার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন,…

2 hours ago

গোয়ালঘর নিয়ে বিরোধ: বড় ভাইয়ের পিটুনিতে ছোট ভাইয়ের মৃত্যু, গাইবান্ধায় চাঞ্চল্য

গাইবান্ধার সাদুল্লাপুরে গোয়ালঘর নির্মাণ নিয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাই আজিজুল হক…

2 hours ago

‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে অভিজিৎ দীপকে ও নেহা বোরা আটক

দিল্লিতে 'লেহরা দো তিরঙ্গা' মিছিলে যোগ দেওয়ার ঠিক আগে তেলাপোকা জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে…

3 hours ago

ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টুয়েন্টি: এক দিনে ৮০ ওভারের লড়াই

ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টুয়েন্টি আসছে। ছেলে ও মেয়েদের সমন্বয়ে এক দিনে ৮০ ওভারের এই…

5 hours ago

This website uses cookies.