বাংলাদেশে ১৬ বছরের দীর্ঘ পথচলার পর তরুণদের জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে যাত্রা শুরু করলো। সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসি আনুষ্ঠানিকভাবে ‘সার্কেল’ (Cirkle) ব্র্যান্ডের নাম উন্মোচন করেছে।
রবি আজিয়াটা কর্তৃপক্ষ জানিয়েছে, এটি মূলত একটি ব্র্যান্ড পরিবর্তন। এর ফলে গ্রাহকদের বর্তমান সংযোগ ব্যবস্থা বা সেবার কোনো পরিবর্তন আসবে না। এয়ারটেলের সকল গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে সার্কেলের গ্রাহক হিসেবে গণ্য হবেন। গ্রাহকদের ০১৬ সিরিজের মোবাইল নম্বর, বিদ্যমান প্যাকেজ, সেবা এবং ব্যালান্স আগের মতোই বহাল থাকবে। এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন এবং ব্যক্তিগত তথ্যও অপরিবর্তিত ও সচল থাকবে।
এয়ারটেলের তরুণকেন্দ্রিক পরিচিতিকে ভিত্তি করেই নতুন এই ব্র্যান্ডটি সাজানো হয়েছে। পরিবর্তিত ডিজিটাল জীবনধারা ও তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান অনলাইন নির্ভরতার কথা মাথায় রেখে সার্কেলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উন্নত ডিজিটাল সেবা এবং ভবিষ্যৎমুখী প্রযুক্তি যুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, গত ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে এবং সার্কেল হলো সেই যাত্রারই পরবর্তী ধাপ। তিনি আশ্বস্ত করেন যে, ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের প্রতি প্রতিষ্ঠানের মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য যে, ২০১৬ সালে এয়ারটেল বাংলাদেশ রবি আজিয়াটার সঙ্গে একীভূত হওয়ার পর এতদিন পৃথক ব্র্যান্ড হিসেবে পরিচালিত হয়ে আসছিল। রবির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই অধ্যায়ে সার্কেল তরুণদের ব্যক্তি, কমিউনিটি ও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার সঙ্গে আরও অর্থবহভাবে যুক্ত রাখতে নতুন ডিজিটাল উদ্ভাবনে বিনিয়োগ অব্যাহত রাখবে।
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদীর প্রবাসী কামরুল ইসলামের মৃত্যু হয়েছে। সোমবার সকালে নাইট…
ইন্দোনেশিয়ার কাছে ৯ গোলে হারের পর নাইট ক্লাবে দুই ফুটবলারের ছবি নিয়ে সরগরম ফুটবলাঙ্গন। বাফুফে…
বাংলাদেশ সচিবালয়ে সার্বিক নিরাপত্তা বাড়াতে এবং দর্শনার্থী প্রবেশাধিকার নিয়ন্ত্রণে ৯টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে সরকার। দর্শনার্থী…
রাজধানীর টিকাটুলিতে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের পাল্লাপাল্লির কবলে পড়ে রিনা রানী দাস নামে…
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি সাততলা ভবনের ষষ্ঠতলায় লাগা আগুন চার ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে…
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ঝালকাঠিতে জেলা জামায়াতে ইসলামীর নেতারা পূজা পরিচালনা কমিটির নেতাদের…
This website uses cookies.