কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকার লক্ষ্যে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। এই বিশাল বিনিয়োগের ফলে এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির নগদ প্রবাহ ঋণাত্মক অবস্থায় গিয়ে ঠেকেছে। সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অ্যালফাবেটের অবাধ নগদ প্রবাহ ঋণাত্মক ৫ দশমিক ৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা আনাত আশকেনাজি জানিয়েছেন, এই আর্থিক পরিস্থিতির মূল কারণ হলো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবকাঠামো নির্মাণে ব্যাপক ব্যয়। দ্বিতীয় প্রান্তিকে অ্যালফাবেট মোট ৪৫ বিলিয়ন ডলার মূলধনী ব্যয় করেছে, যার মধ্যে ৬০ শতাংশ ব্যয় হয়েছে নতুন সার্ভার স্থাপনে এবং বাকি ৪০ শতাংশ ডেটা সেন্টার নির্মাণ ও সম্প্রসারণের কাজে ব্যবহৃত হয়েছে। আশকেনাজি আরও উল্লেখ করেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা প্রতিষ্ঠানের বিনিয়োগের গতিকেও ছাড়িয়ে যাচ্ছে।
বিনিয়োগের এই বড় অংক নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ায় আর্থিক ফল প্রকাশের পরপরই অ্যালফাবেটের শেয়ারদর প্রায় ৪ শতাংশ কমে গেছে। তবে সামগ্রিক ব্যবসায়িক আয় বৃদ্ধির ধারা এখনো অব্যাহত রয়েছে। দ্বিতীয় প্রান্তিকে অ্যালফাবেটের মোট আয় দাঁড়িয়েছে ১১৯ দশমিক ৮ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ বেশি।
চলতি বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অ্যালফাবেটের মোট বিনিয়োগ ১৯৫ থেকে ২০৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা তাদের আগের পূর্বাভাসের চেয়েও বেশি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুন্দর পিচাই এ বিষয়ে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সম্ভাবনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। দীর্ঘমেয়াদে এই বিনিয়োগ গ্রাহকদের জন্য নতুন সেবা এবং প্রতিষ্ঠানের জন্য বড় ধরনের আর্থিক সুফল বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.