লা লিগার চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে হানসি ফ্লিকের বার্সেলোনা। গেতাফেকে ৩-০ ব্যবধানে হারিয়ে কাতালান ক্লাবটি তাদের ইতিহাসে যৌথভাবে সেরা শুরুর রেকর্ড গড়েছে। লিগের প্রথম আটটি ম্যাচের প্রতিটিতেই জয় তুলে নিয়েছে ফ্লিক-শিষ্যরা। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র তথ্য অনুযায়ী, এই টানা আট জয়ের রেকর্ডটি ২০১৩-১৪ মৌসুমে টাটা মার্তিনোর অধীনে বার্সেলোনার ঐতিহাসিক শুরুর কথা স্মরণ করিয়ে দেয়। তবে সেই মৌসুমে মার্তিনোর দল নবম রাউন্ডে গিয়ে জয়ের ধারা হারিয়েছিল, যেখানে ওসাসুনার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। এরপর ১৪তম রাউন্ড পর্যন্ত অপরাজিত থাকলেও সান মামেসে অ্যাথলেটিক বিলবাওর কাছে ১-০ ব্যবধানে হেরে সেই যাত্রার সমাপ্তি ঘটেছিল।
এখন হানসি ফ্লিক ও তার শিষ্যদের সামনে মূল লক্ষ্য আগামী সপ্তাহেই সেই পুরোনো রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছানো। তবে এই চ্যালেঞ্জটি বেশ কঠিন হতে যাচ্ছে। আগামী শনিবার ‘লা কারতুহা’ স্টেডিয়ামে পয়েন্ট তালিকার তিন নম্বরে থাকা রিয়াল বেতিসের মুখোমুখি হবে বার্সেলোনা। এই গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে কোচ হানসি ফ্লিক বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরবর্তী ম্যাচে মনোযোগ দেওয়া। তিনি আরও যোগ করেন, আমরা অবশ্যই ইতিহাস গড়তে চাই, তবে খেলোয়াড়দের শতভাগ মনোযোগ দিয়ে কাজ করাটাই সবচেয়ে জরুরি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল) এক বছরের এলিমেন্টারি সার্টিফিকেট কোর্সে ভর্তির আবেদন গ্রহণ করা…
বিশ্বকাপে ইতিহাস গড়া জিম্বাবুয়ের সাবেক পেসার ও আম্পায়ার সারাহ ডামবানেভানা ৩৬ বছর বয়সে হারারেতে মৃত্যুবরণ…
লক্ষ্মীপুরে খেলাফত মজলিশের আয়োজিত এক নাগরিক সমাবেশে আল্লামা মাওলানা মামুনুল হক বলেন, শেখ হাসিনাকে যে…
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স প্রবাহ…
নোয়াখালীতে টাকা চুরির অভিযোগে এক যুবককে মারধরের পর খুঁটির সঙ্গে বেঁধে রাখার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে…
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের মোট তৈরি পোশাক রপ্তানির ৩০.৭ শতাংশ এসেছে নন-কটন…
This website uses cookies.