Header Premium (728×90)

কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পৌঁছেছে ব্রাজিল দল

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আন্তর্জাতিক বিরতির অংশ হিসেবে প্রীতি ম্যাচ খেলতে ভারতের কলকাতায় এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে ব্রাজিল দল বিমানবন্দরে অবতরণ করে। এরপর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দুটি বাস ও পাঁচটি প্রাইভেট কারে করে ৯০ জনের এই দলটি মাত্র ৮ মিনিটের মধ্যে টিম হোটেলে পৌঁছায়। বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে দ্রুত বেরিয়ে যাওয়ার সময় নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর ছিল যে, সাধারণ দর্শকরা তাদের চলাচলের পথের ধারে দাঁড়ানোর সুযোগ পাননি। তবে হোটেলের ভেতরে কিছু দর্শক ভিনিসিয়ুসসহ দলের খেলোয়াড়দের একনজর দেখার সুযোগ পেয়েছেন।

ইনজুরি আক্রান্ত রাফিনিয়াকে ছাড়াই এবারের সফরে এসেছে ব্রাজিল। দলের খেলোয়াড়দের জলপাই সবুজ রঙের হুডি, শর্টস ও হলুদ ক্যাপ পরা অবস্থায় দেখা গেছে। ভিনিসিয়ুসকে লবিতে দেখা মাত্রই উপস্থিত দর্শকদের মধ্য থেকে ‘ভিনি ভিনি’ স্লোগান ভেসে আসে। শুক্রবার সকালে কোচ কার্লো আনচেলত্তি একজন ফুটবলারকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করবেন। এরপর বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত যুব ভারতী ক্রীড়াঙ্গনে দলের অনুশীলন করার কথা রয়েছে। শনিবার ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৩৮ নম্বরে থাকা ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।

কলকাতায় আসার আগে ব্রাজিল তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ৪৯ বছর আগে পেলের ঐতিহাসিক সফরের কথা স্মরণ করেছে। ১৯৭৭ সালের ২৪ সেপ্টেম্বর ফুটবলের রাজা পেলে নিউইয়র্ক কসমসের জার্সি পরে মোহনবাগানের বিপক্ষে ইডেন গার্ডেনসে খেলেছিলেন। সেই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। ব্রাজিল তাদের বার্তায় উল্লেখ করেছে, সেই সময় পেলের আগমন উপলক্ষে শহরটিতে ব্যাপক উত্তেজনা ছিল এবং বিমানবন্দর থেকে শুরু করে পুরো শহর তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল। এখন কলকাতা আবারও ব্রাজিলের ফুটবল ইতিহাসের অংশ হতে চলেছে।

তার পাশেই ছিলেন ১৯৭০-এর বিশ্বকাপজয়ী কার্লোস আলবের্তো তোরেস।’ ফেডারেশন আরও লিখেছে, ওই প্রদর্শনী ম্যাচ ছিল এশিয়ায় কসমসের যাত্রার একটি অংশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

নিজেদের প্রয়োজনে বিমান কিনছে বাংলাদেশ, কোনো পক্ষকে খুশি করতে নয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশ কোনো পক্ষকে খুশি করতে নয়, বরং নিজেদের ব্যবসায়িক স্বার্থ…

9 minutes ago

২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৬ শতাংশ

২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৬০ শতাংশ হয়েছে, যেখানে পুরো বছরের সামগ্রিক…

19 minutes ago

কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে জামায়াতের কর্মসূচি

কিশোরগঞ্জের কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে উপজেলা জামায়াতে…

21 minutes ago

১০টি উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সাথে বিমান বাংলাদেশের চুক্তি সই

ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ…

26 minutes ago

মতিঝিলের আলোচিত বাংলার বাণী ভবন এখন প্রতিমন্ত্রীর কব্জায়

মতিঝিলের ঐতিহাসিক বাংলার বাণী ভবনটি এখন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরের অনুসারীদের নিয়ন্ত্রণে। ৫ই…

41 minutes ago

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলা, নিহত ৩ ও আহত ৩৬

সৌদি আরবের আবহা ও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় ৩…

52 minutes ago

This website uses cookies.