Header Premium (728×90)

দলের ভরাডুবির মাঝে নাইট ক্লাবের ছবি ভাইরাল, প্রশ্নের মুখে দুই ফুটবলার

আধুনিক সুযোগ-সুবিধা, বিদেশি কোচিং স্টাফ এবং দীর্ঘ প্রস্তুতির পরেও আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে হতাশাজনক চিত্র ফুটে উঠছে। আশিয়ান কাপে টানা তিন ম্যাচে পরাজয়ের পর এবার বিতর্কের মুখে পড়েছেন জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়র। গত বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের বড় ব্যবধানে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একটি ছবি ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ওই ছবিতে সাদ ও সোহেল রানাকে ইন্দোনেশিয়ার এক নারীর সঙ্গে দেখা যাচ্ছে। ছবির পটভূমি দেখে অনেকেই সেটিকে নাইট ক্লাব বা ডিস্কো হিসেবে চিহ্নিত করছেন। এলেনা নামের ওই নারী তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেছেন।

ছবিটির সত্যতা স্বীকার করলেও এর প্রেক্ষাপট নিয়ে ভিন্ন দাবি করেছেন দুই ফুটবলার। সোহেল রানা বলেন, 'মোহামেডানে সাইন করার পর আমরা ফ্রি ছিলাম। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে নেপালে ঘুরতে গিয়েছিলাম। তখন একটি ক্লাবে তার সঙ্গে দেখা ও পরিচয় হয়েছিল। এটি জাকার্তা বা ইন্দোনেশিয়ায় নয়।'

তবে এলেনার দাবি ভিন্ন। নিজের পোস্টে তিনি ইন্দোনেশিয়ার কথা উল্লেখ করেছেন এবং লিখেছেন যে, বাংলাদেশি ফুটবলারদের সঙ্গে তার 'এইচ ক্লাবে' দেখা হয়েছে। তিনি আরও দাবি করেন যে, বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচটি দেখতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং বাংলাদেশকে সমর্থন করে খেলা দেখাটা তার কাছে 'মজার' ব্যাপার হতো।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষার আহ্বান প্রেসিডেন্টের

দেশের তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান…

17 minutes ago

২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় আসছে পরিবর্তন

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের ইতিহাসসহ নতুন বেশ কিছু বিষয় যুক্ত করার উদ্যোগ…

20 minutes ago

ইউনূসকে হেনস্তা কেবল শুরু, মন্তব্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতার

নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র…

1 hour ago

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানায় আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার…

1 hour ago

দুর্যোগ ঝুঁকিহ্রাসে বিশেষ অবদান, রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মিরসরাইয়ের উম্মে হাবিবা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগের ঝুঁকিহ্রাস কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই…

2 hours ago

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের…

2 hours ago

This website uses cookies.