Header Premium (728×90)

টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান, ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ। টস জয়ের পর পাকিস্তান আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে, ফলে বাংলাদেশ শুরুতে ব্যাট করতে নামছে। আম্পায়ারদের সর্বশেষ পর্যবেক্ষণের পর ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আউটফিল্ড ভেজা থাকায় এবং বৃষ্টির পূর্বাভাসের কারণে ম্যাচটি কমিয়ে ১৩ ওভারের করা হয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া সাতটায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে মাঠের অবস্থা নিয়ে আম্পায়াররা কয়েক দফা পর্যবেক্ষণ চালান। একই মাঠে পরবর্তী সেমিফাইনালে ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ থাকায় বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি খুব বেশি পিছিয়ে নেওয়ার সুযোগ ছিল না।

এর আগে কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ ও পাকিস্তান উভয় দলই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। তবে আজকের ম্যাচটি মাঠে গড়ানোর জন্য আবহাওয়া অনুকূলে রয়েছে এবং আকাশ রোদ ঝলমলে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রেস অ্যাটাচে এম এম কায়সার। যদি কোনো কারণে আজকের ম্যাচটি সম্পন্ন না হয়, তবে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে পাকিস্তান ফাইনালে উঠবে।

টস হয়ে যাবে বাংলাদেশ সময় ৬টা ৫৫ মিনিটে, ম্যাচ শুরু হবে সোয়া সাতটায়।

বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে আবার মাঠ পর্যবেক্ষণ করতে নামবেন আম্পায়াররা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৩ জন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে…

13 seconds ago

ব্যাটারিতে আসছে বৈপ্লবিক পরিবর্তন, কয়েক মিনিটে হবে ফুল চার্জ

স্মার্টফোন, ল্যাপটপ কিংবা বৈদ্যুতিক গাড়ির চার্জের দুশ্চিন্তা দূর করতে ব্যাটারি প্রযুক্তিতে আসছে বড় ধরনের পরিবর্তন।…

4 minutes ago

ঢাকায় গ্রেপ্তার ভোলার তজুমদ্দিন উপজেলা আ.লীগ নেতা ফরিদ উদ্দিন

ঢাকার কাফরুলে অভিযান চালিয়ে ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন তালুকদারকে গ্রেপ্তার…

19 minutes ago

ঢাকার আদালত থেকে ফের কৌশলে পালালেন খুনের আসামি শরিফুল

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এসে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে গেছেন খিলগাঁও থানার হত্যা…

32 minutes ago

রাজশাহীতে উদ্ধার হওয়া রেবন্তর বিরল মূর্তিসহ ২৬ প্রত্নসম্পদ জাদুঘরে

রাজশাহীর সীমান্ত ও চরাঞ্চল থেকে উদ্ধার হওয়া সূর্যপুত্র রেবন্তর একটি অত্যন্ত বিরল মূর্তিসহ ২৬টি প্রত্ননিদর্শন…

45 minutes ago

ইউক্রেনের ওলেশকিতে ভয়াবহ মানবিক সংকট, খাদ্য ও ওষুধের তীব্র অভাব

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। মাইন ও…

48 minutes ago

This website uses cookies.