টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় সবুজ সংঘ ক্যারাম টুর্নামেন্ট-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ১১ মিনিটে এলেঙ্গার সবুজ সংঘ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির যাত্রা শুরু হয়। এই টুর্নামেন্টের উদ্বোধন ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সভাপতি, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সভাপতি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) পরিচালক ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। প্রধান অতিথির বক্তব্যে তিনি মঈনউদ্দীন-ফখরুদ্দীনের সময়কার সরকারের আমল এবং গত ১৭ বছর তাদের পরিবারের ওপর ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ও ত্যাগের বিষয়গুলো তুলে ধরেন।
সবুজ সংঘ ক্লাব সম্পর্কে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, 'এই সবুজ সংঘ ক্লাবটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এ ক্লাবের উন্নয়নে আমার বাবারও ভূমিকা ছিল। আমিও এই ক্লাবের উন্নয়নে পাশে থাকব। মানুষের কল্যাণে এবং এলাকার মানুষের জন্য সবসময় কাজ করে যেতে চাই।'
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি দক্ষিণ আফ্রিকার সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকী লিটন। এছাড়া সবুজ সংঘ, এলেঙ্গার সভাপতি মো. মাসুদুর রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ স্বাগত বক্তব্য দেন। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা শুকুর মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ও বড় পরিসরে নির্মিত…
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…
এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রীজ এলাকায় বাসের ধাক্কায় আকরাম বিশ্বাস নামে এক পথচারী…
সরকার ‘গণ খাতে ক্রয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে। এর মাধ্যমে গত ২০ বছরে অনুকূল…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা…
This website uses cookies.