দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সম্প্রসারণ, আধুনিকায়ন ও দুই লেনে উন্নীতকরণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ১৭৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন। শনিবার বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্টসংলগ্ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, ছাতক একটি শিল্প ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। এখান থেকে পাথর ও সিমেন্টসহ বিভিন্ন শিল্পপণ্য দেশের নানা প্রান্তে সরবরাহ করা হয়। তবে উন্নত সড়ক যোগাযোগের অভাবে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এই সড়ক নির্মাণকাজ শেষ হলে ছাতকের সঙ্গে সিলেট, সুনামগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ ও দ্রুততর হবে। এটি পণ্য পরিবহন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার করবে।
প্রকল্পের কাজের মান নিশ্চিত করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে এমপি মিলন বলেন, জনগণের অর্থে বাস্তবায়িত এই প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি নির্মাণকাজের গুণগত মান বজায় রাখতে হবে। তিনি স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতাকর্মীদের কাজের অগ্রগতি ও মানের ওপর নিয়মিত নজর রাখার আহ্বান জানান। তিনি আরও জানান, নানা বাধা-বিপত্তি পেরিয়ে ১৭৪ কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয়েছে। এর আগে ছাতক পৌরসভা এলাকার একই সড়কের অংশে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে চার লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এবং উপবিভাগীয় প্রকৌশলী (ছাতক) মো. সাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসম্পাদক আশিকুর রহমান আশিক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ ও নজরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামসুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম মতি, জেলা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক রুহুল আমিনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন রাধানগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সামছুল কবির মিছবাহ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্টসংলগ্ন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…
ময়মনসিংহের হালুয়াঘাটে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আওয়ামী…
This website uses cookies.