আসন্ন প্রথম ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলি। ঘোষিত এই দলে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডে খেলা ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ ও মিডফিল্ডার জিদান ইউসুফ। তাদের পাশাপাশি দলে অন্তর্ভুক্ত করা হয়েছে জাপানে খেলা ফুটবলার শুকি ইতোফুসাকেও।
নতুনদের মধ্যে ইংল্যান্ডভিত্তিক ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদকে নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের মাঝে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। কোচ থমাস ডুলিও এই তরুণকে নিয়ে বেশ আশাবাদী। ফারহান বাংলাদেশের আক্রমণভাগকে আরও ধারালো ও কার্যকর করে তুলবেন বলে মনে করেন তিনি। ফারহানকে নিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করতে গিয়ে ডুলি বলেন, ‘এই ছেলেটির [ফারহান আলী ওয়াহিদ] ব্যাপারে আমার যেটা ভালো লাগে তা হলো, ও গোল করতে জানি। এটাই তো দরকার। তাই ও এলে আমি সত্যিই চাই ওকে গোলের সামনে দেখতে, সেই মুভগুলো করতে এবং বলটা লক্ষ্যে মারতে, যেটা আমাদের অনেক খেলোয়াড়ই করে না।’
বর্তমানে ফুলহাম অনূর্ধ্ব-২১ দল থেকে ধারে ইংলিশ ক্লাব বোরহ্যাম উড এফসিতে খেলছেন ফারহান। টুর্নামেন্ট শুরুর আগেই ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে তার যোগ দেওয়ার কথা রয়েছে। তবে ফারহানের সম্ভাবনা নিয়ে রোমাঞ্চিত হলেও তার ওপর বাড়তি কোনো মানসিক চাপ তৈরি করতে চান না কোচ। এমনকি তাকে হামজা চৌধুরীর মতো তারকা খেলোয়াড়ের সঙ্গে তুলনা করতেও রাজি নন ডুলি। তিনি বলেন, ‘আমরা ওর ওপর এমন কোনো চাপ দিইনি যে ওকেই সবকিছুর ত্রাতা হতে হবে। আমি ওকে একজন ভালো, প্রতিভাবান খেলোয়াড় হিসেবে দেখি। ওর দুর্দান্ত দক্ষতা আছে। এটা পেশাদার পর্যায়ে মাঠে নিয়ে আসতে হবে। যদি সেটা করতে পারে, তাহলে ও আমাদের জন্য বড় সম্পদ হবে।’
১৪টি দলের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এই আসর। টুর্নামেন্টে ১১টি আসিয়ান দেশের পাশাপাশি অতিথি দল হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ, পাকিস্তান ও হংকং। পুরো টুর্নামেন্টটি দুটি ভাগে বিভক্ত থাকবে। এর মধ্যে ছয় দলের চ্যালেঞ্জ ডিভিশনের খেলা শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর। অন্যদিকে, আট দলের প্রিমিয়ার ডিভিশনের লড়াই শুরু হবে ২৫ সেপ্টেম্বর জাকার্তায়। উদ্বোধনী দিনে স্বাগতিক ইন্দোনেশিয়া মুখোমুখি হবে সিঙ্গাপুরের। একই দিনে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের আসিয়ান কাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল।
গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে আগামী ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল ৩টায় মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।
এদিকে গ্রুপ ‘বি’-তে খেলবে আসিয়ান চ্যাম্পিয়নশিপের রানার্সআপ থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান। গত মাসে আসিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা ভিয়েতনাম আগামী ২৬ সেপ্টেম্বর বান্দুংয়ে ফিলিপাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের যাত্রা শুরু করবে। শুরুতে এই টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ পেলেও পরবর্তী সময়ে নিজেদের সরিয়ে নেয় ভারত ও চীন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ থাকায় ভারত বিকল্প দল পাঠানোর প্রস্তাব দিয়েছিল। তবে ফিফা ভারতের সেই প্রস্তাবে সম্মতি দেয়নি। উল্লেখ্য, আগামী ৩ অক্টোবরই আসিয়ান কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…
আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…
জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…
রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…
পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই লাখ টাকার অনুদানের…
This website uses cookies.