প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৫৩ (17 September 2026, 11:53)
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে দুই গোলের লিড নিয়েও শেষ রক্ষা হলো না ম্যানচেস্টার ইউনাইটেডের। কারাবাও কাপের রোমাঞ্চকর ম্যাচে ব্রাইটনের কাছে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রেড ডেভিলরা। এই হারের মাধ্যমে ঘরের মাঠে দুই গোল এগিয়ে থেকেও ম্যাচ হারার ৫০ বছরের পুরোনো এক তিক্ত স্মৃতির পুনরাবৃত্তি ঘটল ম্যানচেস্টার ইউনাইটেডের।
ম্যাচের শুরুটা স্বাগতিকদের জন্য ছিল দারুণ আশাবেঞ্জক। ক্লাবের একাডেমি থেকে উঠে আসা শিয়া লেসি প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েই দলকে এগিয়ে নেন। এর মাত্র ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মেসন মাউন্ট। ২-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের পকেটে পুরে নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছিল রেড ডেভিলরা
তবে প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দেয় ব্রাইটন। চারালামপোস কোস্তুলাসের কোলে ব্যবধান কমায় সফরকারীরা। বিরতির পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে মাঠে নামে ব্রাইটন, যার চাপ সামলাতে পুরোপুরি ব্যর্থ হয় ইউনাইটেডের রক্ষণভাগ।
পাসকাল গ্রসের গোলে প্রথমে সমতা টানে ব্রাইটন। এরপর বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা ম্যাক্সিম দে কুইপার গোল করে ‘সিগালস’ খ্যাত ব্রাইটনকে প্রথমবারের মতো ম্যাচে লিড এনে দেন। এই গোলের পর ওল্ড ট্রাফোর্ডজুড়ে স্বাগতিক সমর্থকদের ক্ষোভ ও দুয়ো ধ্বনি শোনা যায়, যা ম্যাচের শেষ বাঁশি বাজার পরও অব্যাহত ছিল।
পরিসংখ্যানের পাতা ঘেঁটে দেখা যায়, ১৯৯২-৯৩ মৌসুমে প্রিমিয়ার লিগ যুগ শুরু হওয়ার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ঘরের মাঠে দুই গোলে এগিয়ে থেকেও কখনো ম্যাচ হারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ ১৯৭৬ সালে টটেনহ্যামের বিপক্ষে ঘরের মাঠে ২-০ গোলে এগিয়ে থেকেও ৩-২ ব্যবধানে হেরেছিল তারা। দীর্ঘ ৫০ বছর পর আবারও সেই বিব্রতকর রেকর্ডের পুনরাবৃত্তি ঘটল ওল্ড ট্রাফোর্ডে।
এই হারের ফলে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিকের ওপর চাপ আরও বৃদ্ধি পেল। মাত্র তিন দিন আগেই ম্যানচেস্টার সিটির কাছে বিতর্কিত এক ম্যাচে হেরেছিল তার দল। এবার ব্রাইটনের বিপক্ষে বড় লিড হাতছাড়া করে কারাবাও কাপ থেকে ছিটকে যেতে হলো তাদের। প্রিমিয়ার লিগেও ইউনাইটেডের অবস্থা সুবিধাজনক নয়; চার ম্যাচে মাত্র এক জয় ও এক ড্র নিয়ে পয়েন্ট টেবিলের ১৩ নম্বরে অবস্থান করছে তারা।
শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…
আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…
জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…
রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…
পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই লাখ টাকার অনুদানের…
This website uses cookies.