আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ফুটবল বিশ্বে তুমুল আলোচনা চলছে। তবে এর মাঝেই আলবিসেলেস্তেদের নতুন স্কোয়াডে বড় চমক হয়ে এসেছেন ২২ বছর বয়সী লেফট ব্যাক রোমান ভেগা। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া এই তরুণকে নিয়ে সমর্থকদের কৌতূহল এখন তুঙ্গে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মূলত দীর্ঘদিনের লেফট ব্যাক নিকোলাস তালিয়াফিকোর বিকল্প হিসেবেই এই তরুণকে দলে টেনেছেন। বর্তমানে ৩৪ বছর বয়সী তালিয়াফিকোর জায়গায় আগামী বিশ্বকাপের আগে নতুন কাউকে তৈরি করার লক্ষ্যেই ভেগাকে স্কোয়াডে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাম পায়ের ফুটবলার ভেগা মূলত লেফট ব্যাক হলেও মিডফিল্ডার কিংবা দ্বিতীয় সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবেও খেলতে পারেন। উইং ধরে বিরামহীন ওঠানামা, গতি, পায়ের কাজ, ম্যাচ রিড করার অনন্য ক্ষমতা এবং শক্তিশালী শটের কারণে ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি। প্রতিপক্ষ ডিফেন্ডারদের ড্রিবলিংয়ে পরাস্ত করতেও ওস্তাদ এই তরুণ। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের মতে, রাশিয়ার ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গে খেলা ভেগা জাতীয় দলের লেফট ব্যাক পজিশনের দীর্ঘদিনের খেলোয়াড় সংকটের চমৎকার সমাধান হতে পারেন।
বুয়েনস এইরেসে ২০০৪ সালে জন্ম নেওয়া ভেগা উঠে এসেছেন আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব ‘আর্জেন্টিনোস জুনিয়র্স’ থেকে, যা ডিয়েগো ম্যারাডোনা, হুয়ান রোমান রিকেলমে, ফার্নান্দো রেদোনদো এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের মতো তারকাদের জন্ম দিয়ে বিশ্ব ফুটবলের ‘বীজতলা’ হিসেবে পরিচিত। ২০২১ সালে এই ক্লাবের হয়ে আর্জেন্টিনার শীর্ষ লিগে অভিষেক হয় তাঁর। ১৮ বছর বয়সে ৫০ হাজার ইউরোতে ধারে বার্সেলোনার ‘বি’ দলে যোগ দেন তিনি। তবে ৪৫ লাখ ইউরোতে স্থায়ীভাবে কেনার সুযোগ থাকলেও কাতালান ক্লাবটি সে পথে যায়নি। বার্সার হয়ে ১৭ ম্যাচ খেলে আবারও জুনিয়রসে ফিরে ৬৩ ম্যাচে ১ গোল ও ৩টি অ্যাসিস্ট করেন তিনি।
আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলা ভেগা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও অংশ নিয়েছেন। ২০২৫ সালের জুলাইয়ে ৯০ লাখ ডলারের বিনিময়ে ৫ বছরের চুক্তিতে রুশ ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গে যোগ দেন তিনি। জেনিতের হয়ে এ পর্যন্ত ৩৪ ম্যাচ খেলেছেন ভেগা, যার মধ্যে গত মৌসুমে রাশিয়ান সুপার লিগ ও এ বছর রাশিয়ান সুপার কাপ জয়ের কীর্তি রয়েছে। জেনিতে যোগ দেওয়ার ছয় মাস পরেই তাঁকে দলে নিতে চেষ্টা করেছিলেন রিভার প্লেটের তৎকালীন কোচ মার্সেলো গ্যালার্দো, যদিও সেই আলোচনা সফল হয়নি।
জাতীয় দলে প্রথমবার ডাক পেয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভেগা লিখেছেন, ‘যেটার স্বপ্ন দেখেছি।’ তবে স্কালোনির মন জয় করতে আসন্ন আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচেই তাঁকে প্রমাণ দিতে হবে। আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…
ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…
নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…
নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…
রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নিষেধাজ্ঞা ও দাদাগিরি যত বাড়বে, ইরানি…
This website uses cookies.