Header Premium (728×90)

বেনিনের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন মেসি, রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। এই ম্যাচের মধ্য দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন ৩৯ বছর বয়সী এই তারকা। গত কাল ঘোষিত আর্জেন্টিনার স্কোয়াডে মেসিকে রাখা হয়েছে।

গত জুলাইয়ে বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। এরপর গত ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। অনেকেই ভেবেছিলেন, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই হারই হয়তো আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ স্মৃতি হয়ে থাকবে। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাদের এই মহানায়ককে ঘরের মাঠে দর্শকদের সামনে থেকে রাজকীয় সম্মান দিয়ে বিদায় জানাতে এই প্রীতি ম্যাচের আয়োজন করেছে।

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া একটি ভিডিও বার্তায় বলেন, “আমরা বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের জাতীয় দলের প্রতীক, আমাদের অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি, যেন আগামী ৬ অক্টোবর এখানে আর্জেন্টিনাতে সে যথাযথভাবে তার প্রাপ্য বিদায়টি পেতে পারে।” মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্য ও তাদের পরিবারকে এই ম্যাচে আমন্ত্রণ জানানো হয়েছে। তাপিয়া এই ম্যাচটি মেসিকে উৎসর্গ করার ঘোষণা দিয়ে একে বিশ্বসেরা খেলোয়াড়ের ‘শেষ ট্যাঙ্গো’ হিসেবে অভিহিত করেছেন।

বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে আলবিসেলেস্তেদের হয়ে মেসির ২০৮তম ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে ইতোমধ্যে সর্বোচ্চ ২০৭টি ম্যাচ খেলে রেকর্ড ১২৫টি গোল করেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে ম্যাচ ও গোলের রেকর্ডে কেবল ক্রিস্টিয়ানো রোনালদোই তাঁর ওপরে রয়েছেন।

বিশ্বকাপ ফাইনালের পর আন্তর্জাতিক বিরতিতে মোট তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে স্কালোনির দল। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে তারা। সবশেষে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার।

এদিকে, ফিফার শৃঙ্খলাভঙ্গের শাস্তির কারণে বলিভিয়ার বিপক্ষে ম্যাচে কর্দোবার স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৫০ শতাংশ কমিয়ে আনতে হচ্ছে এএফএকে। ক্রীড়া ইভেন্টকে রাজনৈতিক বা ক্রীড়াবহির্ভূত প্রদর্শনের কাজে ব্যবহারের দায়ে এই শাস্তি দেওয়া হয়েছে। গত বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ‘ফকল্যান্ড আর্জেন্টিনার’ লেখা একটি রাজনৈতিক ব্যানার প্রদর্শন করেছিলেন।

এছাড়া, বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়াড়দের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় দেওয়া নিষেধাজ্ঞাগুলো এই প্রীতি ম্যাচগুলোতেই কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। সেই ঘটনায় মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস ১০ ম্যাচ, ডিফেন্ডার নাহুয়েল মলিনা ৭ ম্যাচ এবং ফরোয়ার্ড থিয়াগো আলমাদা ১ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট

পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…

1 minute ago

গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই লাখ টাকার অনুদানের…

10 minutes ago

ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদ থেকে ১৯…

22 minutes ago

নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, কোনো ধরনের নিষেধাজ্ঞা…

44 minutes ago

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক

জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এই আলোচনার পর…

47 minutes ago

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…

1 hour ago

This website uses cookies.