দীর্ঘ আট বছর বিরতির পর সাফ চ্যাম্পিয়নশিপ আবার ফিরছে বাংলাদেশে। টুর্নামেন্টের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের যাত্রা শুরু করবে স্বাগতিক বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। একই দিনে বিকেল সাড়ে ৩টায় ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
বাংলাদেশ দল এবার ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গে একই গ্রুপে পড়েছে। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচের পর ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিকরা। এই ম্যাচটিও ঢাকার জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে। টুর্নামেন্টের অন্য গ্রুপে রয়েছে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।
গ্রুপ পর্বের লড়াই শেষে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালের টিকিট পাবে। ১৪ নভেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এরপর ১৭ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই ফুটবল আসরের। তবে বাংলাদেশের গ্রুপের চূড়ান্ত বিন্যাস নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা রয়েছে। নেপালের ওপর ফিফার নিষেধাজ্ঞা যদি ৩০ সেপ্টেম্বরের মধ্যে উঠে যায়, তবে তারা বাংলাদেশের গ্রুপে যোগ দিতে পারে, যা সূচিতে পরিবর্তন আনতে পারে।
২০১৮ সালের পর আবারো দেশের মাটিতে সাফ ফুটবল আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধা কাজে লাগিয়ে ভালো কিছু করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্বাগতিক দল। এর আগে ২০০৩ সালে স্বাগতিক হিসেবে একমাত্র শিরোপা জিতেছিল বাংলাদেশ।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.