প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২: ০১। ফিফা আয়োজিত আসিয়ান কাপে প্রথমবারের মতো অতিথি দল হিসেবে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ১৪ দলের এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া। ফিফা র্যাংকিংয়ে ১৮১তম অবস্থানে থাকা বাংলাদেশ এই গ্রুপে আন্ডারডগ হলেও, ভালো কিছু করার সুযোগ দেখছেন দলের প্রধান কোচ থমাস ডুলি। তার মতে, শক্তিশালী দলগুলোর বিপক্ষে জয় পেতে হলে খেলোয়াড়দের নিখুঁত ফুটবল খেলতে হবে। যেখানে ইন্দোনেশিয়া ১১৮, মালয়েশিয়া ১৩৬ এবং সিঙ্গাপুর ১৪৮তম স্থানে রয়েছে।
গত এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ভালো লড়াই করেছিল বাংলাদেশ। কোচ ডুলি সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, গতবার আমরা সিঙ্গাপুরকে প্রায় হারিয়ে দিয়েছিলাম। র্যাংকিংয়ে এগিয়ে থাকা সিঙ্গাপুর ভুল করলে তাদের হারানোর সুযোগ রয়েছে। মালয়েশিয়ার বিপক্ষে জয় পাওয়া কঠিন মনে হলেও অসম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। কোচ জানান, মালয়েশিয়া অনেক ভুল করছে এবং বাংলাদেশ তাদের সুযোগ কাজে লাগাতে প্রস্তুত।
স্বাগতিক ইন্দোনেশিয়াকে নিয়ে কোচ ডুলি বলেন, আমাদের বিপক্ষে খেলতে গিয়ে তারা চাপে থাকবে। টুর্নামেন্টে অভিজ্ঞতার পাশাপাশি জয়ই মূল লক্ষ্য। কোনো ম্যাচেই হার মানতে নারাজ ডুলি। তিনি বলেন, যদি আমরা অনেক ভুল করি এবং হেরে যাই, তবু সেটা ভালো। কারণ সেখান থেকে আমরা শিখতে পারব এবং একই ভুল আর করব না।
তবে আসিয়ান কাপের আগে আক্রমণভাগ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন কোচ। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বনাথ ঘোষ দল থেকে ছিটকে গেছেন, যিনি সেন্টার-ফরোয়ার্ড হিসেবে কোচের পরিকল্পনায় ছিলেন। ডুলি বলেন, আমাদের সত্যিকারের নাম্বার নাইন নেই। প্রতিটি ক্লাবই বিদেশি খেলোয়াড়কে এই পজিশনে খেলায়, ফলে স্থানীয় খেলোয়াড় পাওয়া কঠিন। বিশ্বনাথকে আক্রমণভাগে খেলানোর কারণ ছিল তার আগ্রাসী মানসিকতা। এছাড়া তপু বর্মন, জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদ ফাহিম চোটে থাকায় তাদের সুস্থতা নিয়ে অপেক্ষায় আছেন কোচ। এখন সেন্টার-ফরওয়ার্ড পজিশনে উইঙ্গার ও অ্যাটাকিং মিডফিল্ডারদের পরখ করে দেখছেন তিনি, যার মধ্যে রয়েছেন রাকিব ও মোরসালিন।
ওমান উপকূলে এমভি কেপ দাও নামের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে মিসাইল হামলার শিকার হয়েছে। হামলায়…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তিন বন্ধু বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের চাপের…
নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
This website uses cookies.