ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে হোয়াইটওয়াশের লজ্জা পাওয়ার পর নতুন সংকটে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় ও শেষ টেস্টে ধীরগতির ওভাররেটের দায়ে আইসিসি দলটিকে জোড়া শাস্তি দিয়েছে। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, এজবাস্টন টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে ১১ ওভার কম বল করার কারণে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব ম্যাচ রেফারির রঞ্জন মাদুগালে এই শাস্তি ঘোষণা করেন। মাঠের আম্পায়ার পল রেইফেল ও ক্রিস গ্যাফানি, তৃতীয় আম্পায়ার আল্লাহুদিয়েন পালেকার এবং চতুর্থ আম্পায়ার রাসেল ওয়ারেনের অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়ক কর্মীদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত ওভাররেট লঙ্ঘনের দায়ে পাকিস্তানের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। এই জরিমানার সর্বোচ্চ সীমা ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত হয়ে থাকে।
একই সাথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার শর্তাবলির ১৬.১১.২ অনুচ্ছেদ অনুযায়ী, প্রতিটি কম ওভারের জন্য এক পয়েন্ট করে মোট ১১ পয়েন্ট কাটা হয়েছে দলটির। এই পয়েন্ট কাটার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাকিস্তান আরও পিছিয়ে পড়েছে। বর্তমানে ৪.৬৩ পয়েন্ট শতাংশ নিয়ে তারা তালিকার নবম স্থানে অবস্থান করছে। আগামী নভেম্বরে পাকিস্তানের পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…
ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…
নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…
নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…
রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নিষেধাজ্ঞা ও দাদাগিরি যত বাড়বে, ইরানি…
This website uses cookies.