Header Premium (728×90)

নেভেসকে হেনস্তা: দোষী দর্শকদের আজীবন নিষিদ্ধের দাবি জানালেন রোনালদো

সৌদি প্রো লীগে আল-হিলালের পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেসকে গ্যালারি থেকে দর্শকদের অনাকাঙ্ক্ষিত হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আল-নাসরের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। স্বদেশী সতীর্থের পাশে দাঁড়িয়ে এই ঘটনার কড়া নিন্দা জানানোর পাশাপাশি দোষী দর্শকদের আজীবন স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করার দাবি তুলেছেন তিনি।

সম্প্রতি এক ম্যাচে আল-তাওউনের সমর্থকরা রুবেন নেভেসকে লক্ষ্য করে আপত্তিকর স্লোগান দেয়। গত বছর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো লিভারপুলের সাবেক ফরোয়ার্ড এবং নেভেসের বন্ধু ও সতীর্থ দিওগো জোতার নাম ধরে গ্যালারি থেকে উসকানিমূলক স্লোগান দেওয়া হয়। প্রয়াত বন্ধুর নাম ব্যবহার করে নেভেসকে মানসিকভাবে বিপর্যস্ত করার এই চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফুটবল অঙ্গনে তীব্র সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি পর্তুগিজ তারকা রোনালদো।

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্ষোভ প্রকাশ করে রোনালদো লেখেন, 'লীগ কর্তৃপক্ষকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে এবং এ ধরনের আচরণকারী দর্শকদের শাস্তি দিতে হবে। এর সঙ্গে ফুটবলের আর কোনো সম্পর্ক নেই। এর একটা সীমা থাকা উচিত এবং যারা এ ধরনের আচরণ করে, তাদের কখনোই স্টেডিয়ামে প্রবেশ করতে দেয়া উচিত নয়।'

এদিকে ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রুবেন নেভেস এই অপ্রীতিকর ঘটনা নিয়ে দীর্ঘ কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় দর্শকদের প্রতি তার ক্ষোভ ও প্রতিবাদ স্পষ্ট ফুটে ওঠে। নেভেস বলেন, 'আমি আশা করি আল-তাওউনের এই দর্শকরা যেন প্রার্থনায় না যায়।' তার এই তীর্যক মন্তব্যটিকে গ্যালারির অমানবিক আচরণ এবং ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কাজের বিরুদ্ধে এক ধরনের বড় কটাক্ষ হিসেবে দেখা হচ্ছে।

এই ঘটনার পর সৌদি আরবের ক্রীড়াঙ্গনে দর্শকদের এমন অশোভন আচরণ নিয়ে তুমুল আলোচনা চলছে এবং সংশ্লিষ্টরা এই অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি ও কূটনৈতিক তৎপরতা

যুক্তরাষ্ট্রে সরকারি সফরের প্রথম দিনে ১২টির মধ্যে ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব…

11 minutes ago

টাঙ্গাইলে রডের বদলে বাঁশ: সাব-ঠিকাদার গ্রেপ্তার, তদন্ত কমিটি গঠন

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতে রডের বদলে…

14 minutes ago

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ আওয়ামী লীগ নেতা

কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে…

18 minutes ago

ইসরাইল নতুন সিরীয় ভূখণ্ড দখল করছে, দাবি প্রেসিডেন্ট আল-শারার

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে নিরাপত্তাকাঠামো নিয়ে আলোচনায় প্রায় ৯০ শতাংশ বিষয়ে সমঝোতা…

26 minutes ago

চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন ও গণস্বাক্ষর কর্মসূচি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে…

29 minutes ago

এনসিএল সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরুর আগে জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক টার্ফে ঘরোয়া ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন…

30 minutes ago

This website uses cookies.