জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গুলশানে গিয়ে মিছিল করে কোনো লাভ হবে না। শেখ হাসিনা দেশে ফিরবেন না এবং আওয়ামী লীগেরও কোনো ভবিষ্যৎ নেই। বিচারের মুখোমুখি হওয়া ছাড়া বাংলাদেশে তাদের রাজনীতি করার বা থাকার কোনো সুযোগ নেই। রোববার এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের উদ্দেশ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "আপা আপনি যেখানেই থাকেন, লাভ নেই। আপনাকে এখন বলা হচ্ছে ডিসেম্বরে যাবেন না। শেখ সেলিমকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং পরিবারকে এক করা হচ্ছে। এখন কি আপা কারও ওপর বিশ্বাস পাচ্ছেন না?" তিনি বলেন, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল ছিল না, বরং এটি বাংলাদেশে ভারতের একটি এক্সটেনশন ছিল। দলটির অনেক সমর্থক খুব আশা নিয়ে গুলশানে মিছিল করছেন, কিন্তু শেখ হাসিনা ফিরবেন না এবং তাদের কোনো ভবিষ্যৎ নেই। তাই তাদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপাকে বলেন—আপা, আপনাকে আসসালামু আলাইকুম জানাচ্ছি। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের দলে যোগ দিয়ে দিচ্ছি। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি।"
গুলশানের মিছিলের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, যারা আওয়ামী লীগ হয়ে সেখানে নেমেছিল, তাদের ভালোভাবে 'সাইজ' করা হয়েছে। এটি হয়তো গণমাধ্যমে আসেনি। ভবিষ্যতে যারা রাস্তায় নামবে, তাদেরও একইভাবে প্রতিহত করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। তিনি বলেন, নির্বাচনের সময় ভোটব্যাংকের জন্য আওয়ামী লীগের খুনি ও সন্ত্রাসীদের যারা প্রশ্রয় দিয়েছে, তা দেশের সব মানুষ জানে।
বিচারব্যবস্থা সম্পর্কে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিগত সরকারের আমলে বিচারালয়কে একটি দুর্নীতিগ্রস্ত জায়গা বানিয়ে দেওয়া হয়েছে, যা বর্তমান সরকারের সময়ে তারা পর্যবেক্ষণ করবেন। তবে আওয়ামী লীগকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। আদালত যে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ীই পরবর্তী সময়ে তাদের বাংলাদেশে থাকার বা রাজনীতি করার বিষয়ে সিদ্ধান্ত হবে।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, জুলাই গণহত্যার বিচার করার কথা থাকলেও বর্তমান সরকার সে বিষয়ে কোনো অগ্রগতি দেখায়নি। উল্টো বিভিন্ন এলাকায় মামলা ও চাঁদাবাজি করে এক-দেড় লাখ টাকা নিয়ে খুনিদের মুক্ত করে দেওয়া হচ্ছে। এই সরকারের সামগ্রিক ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, "আপনি যে জিয়াউর রহমানের আদর্শ-নীতি এবং খালেদা জিয়ার আদর্শ-নীতি থেকে সরে গিয়েছেন, নিজের মা-বাবার যে পথ ছিল, সেই পথে ফিরে আসুন। এই পথটাই ভালো।" একই সঙ্গে তিনি আরও বলেন, "আমরা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলব, নিজের মা-বাবার যে পথ ছিল, সেই পথে ফিরে আসুন। এই পথ ভালো না ভাই, ওই পথটাই ভালো। অন্য কোনো পথ ভালো না।"
চাঁদাবাজি প্রসঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, সরকার বলেছিল চাঁদাবাজি কমিয়ে আনবে, কিন্তু তারা উল্টো চাঁদাবাজিতে আরও বেশি জড়িয়ে পড়েছে। এখন সরকার 'লেজিটিমেট' বা বৈধ উপায়ে চাঁদাবাজি করছে, যা একটি সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। তিনি জানান, তাদের লং মার্চের সময় জনগণ তাদের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও দখলদারির বিরুদ্ধে আরেকটি দাবি অন্তর্ভুক্ত করার অনুরোধ জানায়। জনগণের সেই আকাঙ্ক্ষা অনুযায়ী এনসিপি তাদের দাবির সঙ্গে আরেকটি দফা যুক্ত করেছে।
দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ গ্রাম শুকনা গাঁজাসহ মো. কুদ্দুস আলী নামে এক ব্যক্তিকে…
নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোহেল মেম্বার ও আবেদ গ্রুপের মধ্যে…
ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা বিভিন্ন অপপ্রচারে ক্ষোভ প্রকাশ করেছেন তার মা…
পূর্বাচলের জনপ্রিয় হাঁসের মাংসের দোকানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ, ধুলোবালি এবং রান্নার পদ্ধতি নিয়ে ভোজনরসিকরা উদ্বেগ প্রকাশ…
ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন, আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামালসহ অস্ত্র ও মাদক উদ্ধারে অবদানের…
নোয়াখালীর সোনাইমুড়ীতে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা না নেওয়া এবং সিসিটিভি…
This website uses cookies.