Header Premium (728×90)

২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন মিশরীয় ফরোয়ার্ড হামজা

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা তাদের প্রতিভাবান মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিমের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে সম্মত হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বার্সার জার্সিতে দেখা যাবে এই তরুণ ফরোয়ার্ডকে। আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় (সিইএসটি) বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে সই করবেন তিনি। এরপর ক্লাবের কমার্শিয়াল অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হবেন এই ফুটবলার।

২০২৬ সালের ১ ফেব্রুয়ারি ধারে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দিতে শুরু করেন আবদেলকারিম। মৌসুমের বাকি সময়ের জন্য ধারে এলেও তিনি দ্রুতই কোচিং স্টাফদের নজর কাড়েন। ৮ মার্চ উস্কার বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অভিষেক ম্যাচেই গোল করে নিজের জাত চেনান তিনি। লিগে মাত্র ছয়টি ম্যাচেই নয়টি গোল করার কৃতিত্ব দেখান এই মিশরীয় ফরোয়ার্ড। এর মধ্যে মন্টেকার্লোর বিপক্ষে বার্সেলোনার ৯-০ গোলের বড় জয়টিতে হ্যাটট্রিকও করেছিলেন তিনি, যে ম্যাচের মাধ্যমেই বার্সেলোনা ডিভিশন ডি’অনার শিরোপা নিশ্চিত করে।

তার এই ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ২০২৬ সালের গ্রীষ্মে বার্সেলোনা তাকে স্থায়ীভাবে দলে অন্তর্ভুক্ত করে। এরপর হান্সি ফ্লিকের অধীনে প্রথম দলের সাথে প্রাক-মৌসুম প্রস্তুতিতে অংশ নেন তিনি। প্রাক-মৌসুমে চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেন আবদেলকারিম। সবশেষে গত ৩১ আগস্ট স্পটিফাই ক্যাম্প ন্যুতে রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচে তার প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ

ওমান উপকূলে এমভি কেপ দাও নামের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে মিসাইল হামলার শিকার হয়েছে। হামলায়…

9 minutes ago

ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তিন বন্ধু বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল…

30 minutes ago

যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের চাপের…

43 minutes ago

নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…

53 minutes ago

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

5 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

6 hours ago

This website uses cookies.