ফিফা আসিয়ান কাপ সামনে রেখে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ফুটবল লিগের দল ফর্টিসের বিপক্ষে একটি ‘ক্লোজড ডোর’ প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছিল জাতীয় দল। তবে ম্যাচে কাঙ্ক্ষিত ছন্দে দেখা যায়নি ফুটবলারদের, শেষ পর্যন্ত ফর্টিসের কাছে ১-০ গোলে হারতে হয়েছে তাদের। ফর্টিসের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন দলটির নাইজেরিয়ান ফরোয়ার্ড স্টিফেন চুকুয়েদে।
কোচ টমাস ডুলির অধীনে প্রাথমিক দলে থাকা ২৮ জন ফুটবলারকে যাচাই করে নেওয়ার লক্ষ্যেই এই প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়েছিল। এর আগে আরেকটি প্রস্তুতি ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে জয় পেয়েছিল জাতীয় দল, তবে ফর্টিসের বিপক্ষে সেই ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ হলো তারা।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়ায় শুরু হতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশ লড়বে স্বাগতিক ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বিপক্ষে। আসিয়ান কাপে অংশ নিতে আগামী ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ১৭আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ১৯
নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
This website uses cookies.