Header Premium (728×90)

সিটিকে টপকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবল স্কোয়াড এখন রিয়াল মাদ্রিদ

গ্রীষ্মকালীন দলবদলের বাজার বন্ধ হওয়ার পর ফুটবলারদের বাজারমূল্য নতুন করে হিসাব করেছে ট্রান্সফারমার্কেট। এই নতুন হিসাবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে টপকে বিশ্বের সবচেয়ে দামি স্কোয়াডের সিংহাসন পুনরুদ্ধার করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শীর্ষ দশের অধিকাংশ ক্লাবই অবশ্য ইংলিশ প্রিমিয়ার লিগের।

কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামের মতো তারকাদের নিয়ে গড়া রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের বাজারমূল্য আকাশছোঁয়া। গ্রীষ্মের দলবদলে ইয়ান দিয়োমান্দে, মার্ক কুকুরেয়া ও ইব্রাহিমা কোনাতের মতো খেলোয়াড়দের অন্তর্ভুক্তিতে দলটির মোট মূল্য আরও বেড়েছে। বর্তমানে রিয়ালের ২৭ সদস্যের স্কোয়াডে প্রতি খেলোয়াড়ের গড় মূল্য ৫.৩৯ কোটি ইউরোর বেশি।

কিছুদিন আগেও তালিকার শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি এখন নেমে গেছে দ্বিতীয় স্থানে। এনজো ফার্নান্দেজ, এলিয়ট অ্যান্ডারসন ও আইয়ুব বুয়াদ্দির মতো মিডফিল্ডারদের দলে ভেড়ানো সিটির ২৫ জনের স্কোয়াডের বর্তমান মূল্য ১৪৩ কোটি ইউরো। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফরাসি ক্লাব পিএসজি। লুইস এনরিকের অধীনে থাকা দলটিতে ১০ কোটি ইউরো বা তার বেশি মূল্যের পাঁচজন খেলোয়াড় আছেন। জোয়াও নেভেস, ভিতিনিয়া, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে ও খিচা কাভারাস্কেইয়ার মতো তারকাদের উপস্থিতিতে পিএসজির স্কোয়াড বেশ মূল্যবান হয়ে উঠেছে।

শীর্ষ ১০ দলের মধ্যে সবচেয়ে কম ২৪ জন করে খেলোয়াড় আছে পিএসজি ও আর্সেনাল স্কোয়াডে। গত কয়েক মৌসুমের ধারাবাহিক সাফল্যে খেলোয়াড়দের মূল্য বৃদ্ধি এবং ব্রুনো গিমারায়েস ও এজরি কনসার মতো নতুন সংযোজনে ১৩৩ কোটি ইউরো মূল্য নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আর্সেনাল। এদিকে পঞ্চম স্থানে থাকা বার্সেলোনার অন্যতম প্রধান আকর্ষণ লামিনে ইয়ামাল, যার বাজারমূল্য ২২ কোটি ইউরো। এই মূল্য ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ডের মূল্যের সমান। রাফিনিয়া, পেদ্রি ও পাউ কুবারসিদের নিয়ে গড়া বার্সার ২৭ সদস্যের স্কোয়াডের গড় মূল্য ৪.৬৭ কোটি ইউরো।

ষষ্ঠ স্থানে থাকা চেলসির স্কোয়াডটি শীর্ষ ১০ দলের মধ্যে সবচেয়ে তরুণ। তাদের ২৮ সদস্যের দলের গড় বয়স মাত্র ২৪.৪ বছর। বছরের পর বছর ধরে বড় অঙ্কের বিনিয়োগের ফলে ক্লাবটির বর্তমান স্কোয়াড ভ্যালু ১০৮ কোটি ইউরো। অন্যদিকে বুন্দেসলিগার একমাত্র প্রতিনিধি হিসেবে সপ্তম স্থানে আছে বায়ার্ন মিউনিখ। জার্মান দলটির মোট বাজারমূল্য ১০৪ কোটি ইউরো এবং তাদের অন্যতম মূল্যবান তারকা মাইকেল ওলিসে।

শেষ সময়ে ব্র্যাডলি বারকোলাকে দলে নিয়ে স্কোয়াডের মূল্য বাড়িয়ে ১০৩ কোটি ইউরোতে নিয়ে গেছে লিভারপুল, যারা রয়েছে অষ্টম স্থানে। গ্রীষ্মের দলবদলে মাঝমাঠে বড় পরিবর্তন আনা ম্যানচেস্টার ইউনাইটেড ৯২.৪৩ কোটি ইউরো নিয়ে নবম স্থানে অবস্থান করছে। ৩০ জনের বিশাল স্কোয়াড থাকা ইউনাইটেডের প্রতি খেলোয়াড়ের গড় মূল্য ৩.০৮ কোটি ইউরোর বেশি। আর তালিকার দশম স্থানে রয়েছে উত্তর লন্ডনের ক্লাব টটেনহাম। দলবদলে বড় বিনিয়োগের পর ২৮ সদস্যের এই দলের মোট মূল্য দাঁড়িয়েছে ৮২.৪০ কোটি ইউরো, যেখানে খেলোয়াড়দের গড় মূল্য ২.৯৪ কোটি ইউরোর বেশি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…

9 minutes ago

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

5 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

5 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

5 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

5 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

5 hours ago

This website uses cookies.