ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই অবসরের খবর ছড়িয়ে পড়ার পর বাংলাদেশের ফুটবল অঙ্গনের খেলোয়াড়রা সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া মেসির একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আপনাকে মিস করব।’ জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মণ তার ফেসবুক পোস্টে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘একটি অধ্যায়ের সমাপ্তি। তবে তার কীর্তি চিরকাল বেঁচে থাকবে। গুড বাই লিও ফ্রম ন্যাশনাল টিম। প্রতিটি স্বপ্ন, চোখের জল আর অবিস্মরণীয় মুহূর্তগুলোর জন্য আপনাকে ধন্যবাদ।’
তরুণ ফুটবলার শেখ মোরসালিন বিশ্বকাপ ট্রফিতে মেসির চুমু খাওয়ার একটি আইকনিক ছবি পোস্ট করে লিখেছেন, ‘থ্যাংক ইউ ফর এভরিথিং, লিও।’ কেবল এই খেলোয়াড়রাই নন, দেশের আরও অনেক ফুটবলার তাদের প্রিয় এই ফুটবল তারকার অবসরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি ব্যক্ত করেছেন।
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৩৩ আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি।
নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
This website uses cookies.