Header Premium (728×90)

অনূর্ধ্ব-১৭ দলকে ২৪৬ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ দলের শুভসূচনা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট ট্রফি টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলকে ২৪৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অনূর্ধ্ব-১৯ দল। নির্ধারিত ৪৩ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা ৩২৯ রানের পাহাড়সমান সংগ্রহ দাঁড় করায়। দলের পক্ষে জারিফ সিয়াম সর্বোচ্চ ৯৯ রান করেন। এছাড়া আহসান ৬৭ এবং ফরিদ হাসান ফয়সাল ৬২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

৩৩০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে অনূর্ধ্ব-১৯ দলের বোলারদের তোপের মুখে পড়ে অনূর্ধ্ব-১৭ দল। মাত্র ২৯.১ ওভারে ৮৩ রান তুলতেই অলআউট হয়ে যায় তারা। অনূর্ধ্ব-১৭ দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন ইমরান ভূঁইয়া। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শাকিল খান ৩টি উইকেট শিকার করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

লুপাস নেফ্রাইটিসে প্রাণ হারাল সখীপুরের ১০ বছরের শিশু সাদিয়া

টাঙ্গাইলের সখীপুরে লুপাস নেফ্রাইটিসে আক্রান্ত হয়ে সাদিয়া আক্তার নামে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীর মৃত্যু…

25 minutes ago

রংপুরে শিক্ষক পরিবার হত্যা: দ্রুত চার্জশিট ও সুবিচারের আশ্বাস আরপিএমপির

রংপুরের চাঞ্চল্যকর ও আলোচিত মামলাগুলোর দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিলের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত…

39 minutes ago

কেরানীগঞ্জে সাত দিন ধরে গ্যাস নেই, অচল কলকারখানা

ঢাকার কেরানীগঞ্জে সাত দিন ধরে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এতে স্থানীয় শিল্পকারখানা ও কলকারখানা…

55 minutes ago

সেন্ট গ্রেগরী কলেজে একাদশে ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর, আবেদন শুরু ১ সেপ্টেম্বর

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু…

1 hour ago

সিংগাইরে মদ্যপ অবস্থায় মারামারি, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইরে মদ্যপ অবস্থায় মারামারির ঘটনায় গুরুতর আহত আলমগীর হোসেন (২৭) নামের এক যুবক চিকিৎসাধীন…

2 hours ago

দেশজুড়ে আশঙ্কাজনকহারে বেড়েছে খুন, ৭ মাসে ২০৭৬ হত্যাকাণ্ড

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গত সাত মাসে ঢাকাসহ…

2 hours ago

This website uses cookies.