Header Premium (728×90)

নতুন ছাঁট দেখে স্তব্ধ প্রেমিকা, হালান্ডের রূপবদলে অবাক ফুটবল বিশ্ব

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আরলিং হালান্ড নতুন মৌসুমের শুরুতেই এক চমকপ্রদ রূপবদল নিয়ে হাজির হয়েছেন। গত চার বছর ধরে যে দীর্ঘ সোনালী চুলের জন্য তিনি ‘ভাইকিং’ হিসেবে পরিচিত ছিলেন, তা বদলে তিনি এখন ছোট করে ছাঁটা চুলে নিজেকে উপস্থাপন করেছেন। রোববার বার্নমাউথের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচের কয়েক ঘণ্টা আগে নিজের ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই নতুন লুকের ভিডিও ও ছবি প্রকাশ করেন নরওয়েজিয়ান এই ফরোয়ার্ড।

ভিডিওতে হালান্ডের এই আকস্মিক পরিবর্তনে তার দীর্ঘদিনের ২৪ বছর বয়সী প্রেমিকা ইসাবেল হাভগসেং জোহানসেনের আবেগঘন প্রতিক্রিয়া ফুটে ওঠে। চুলের বড় অংশ কেটে ফেলার মুহূর্তেই জোহানসেন চিৎকার করে ওঠেন এবং বিস্ময় নিয়ে বলেন, ‘ও মাই গড!’ তিনি আরও বলেন, ‘আমার তো কান্না পাচ্ছে।’ পরে যখন হালান্ড তার কাঙ্ক্ষিত ‘বাজ কাট’ স্টাইলটি পান, তখন জোহানসেন মুখে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন। তবে শেষ পর্যন্ত তিনি হালান্ডের নতুন লুকের প্রশংসা করে বলেন, ‘বেশ মানিয়েছে তো! তোমাকে খুব মিষ্টি লাগছে।’

২৬ বছর বয়সী হালান্ড অবশ্য প্রেমিকার এই মন্তব্যে পুরোপুরি সন্তুষ্ট ছিলেন না, কারণ তিনি নিজেকে একটু কঠোর বা ‘রাফ অ্যান্ড টাফ’ চেহারায় দেখতেই বেশি আগ্রহী ছিলেন। জোহানসেন রসিকতা করে আরও যোগ করেন, ‘সকালে ঘুম থেকে উঠে আমার মনে হবে—পাশে কে শুয়ে আছে?’

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রোববারের ম্যাচের একটি ছবি শেয়ার করে জোহানসেন জানান, তিনিও চুলে নতুন ছাঁট দিয়েছেন। ২১ লাখ অনুসারীর উদ্দেশে তিনি লিখেছেন, ‘শরতের আগে একটু নতুন রূপ।’ নরওয়ের ব্রাইনে একসঙ্গে বেড়ে ওঠা এই জুটিকে এর আগে ফিফা বিশ্বকাপে নজর কাড়তে দেখা গিয়েছিল। হালান্ড যখন জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডে খেলতেন, তখন ইনস্টাগ্রামের মাধ্যমে জোহানসেনের সঙ্গে তার প্রথম যোগাযোগ হয়। হালান্ড এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সে-ই আমাকে প্রথম বার্তা পাঠিয়েছিল। সেই আমাকে প্রথম পছন্দ করেছিল, আমি নই।’

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

কিংবদন্তি হলিউড অভিনেতা টিম কারি আর নেই, ৮০ বছর বয়সে প্রয়াণ

কিংবদন্তি হলিউড অভিনেতা ও গায়ক টিম কারি আর নেই। লস অ্যাঞ্জেলেসের টোলুকা লেকে নিজ বাসভবনে…

8 minutes ago

২০১৪-২০২৫: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর সাত ধরনের নিপীড়নের তথ্য প্রকাশ

২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর হত্যা, গুম, গ্রেপ্তার ও চাকরিচ্যুতিসহ সাত…

14 minutes ago

টানা দ্বিতীয় জয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা

ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ২-০ গোলের জয়ে লা লিগায় টানা দ্বিতীয় জয় পেয়েছে হানসি…

24 minutes ago

স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের সিংহাসন ফিরে পেলেন পোলার্ড

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে জশ বাটলারকে পেছনে ফেলে সর্বোচ্চ রানের মালিক এখন কাইরন পোলার্ড। বুধবারের ম্যাচে…

29 minutes ago

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী নভেম্বরে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করবেন…

39 minutes ago

চৌগাছায় সার বাজারে প্রশাসনের মনিটরিং, ১০ হাজার টাকা জরিমানা

যশোরের চৌগাছায় সার বিক্রয় ও মজুত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বাজারে তদারকি অভিযান চালিয়েছে উপজেলা…

53 minutes ago

This website uses cookies.