আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দেওয়ার জন্য তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টারস বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই তথ্য জানান।
বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। উভয় পক্ষই বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থায় সন্তোষ প্রকাশ করেন। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার পরিধি আরও সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ অভিন্ন আগ্রহের কথা তুলে ধরেন।
আলোচনার সময় বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে নিশ্চিত করেন যে, আসন্ন কপ সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করবেন। বৈঠকে উভয় দেশ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করে।
ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের মতবিরোধ থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন…
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫…
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে পুলিশ হেফাজতে…
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের প্রাণহানি ঘটেছে। ঘটনা তদন্তে পাঁচ…
This website uses cookies.