জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার বিকেলে মিরপুরে নিজের কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার মসজিদ কমিটির নেতা, বাড়ির মালিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতারা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভার অংশ হিসেবে ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনের ৪ নম্বর ওয়ার্ডের বাইতুর রেজা মসজিদ কমিটির নেতা এবং বাইশটেকি ও ইমামনগর এলাকার বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা করেন। একই সঙ্গে তিনি ১৬ নম্বর ওয়ার্ডের উত্তর কাফরুল মসজিদ কমিটির সভাপতি ও অন্যান্য নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া দক্ষিণ কাফরুলের মৌলভীপাড়া এলাকার বাড়ির মালিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গেও তিনি মতবিনিময়ে অংশ নেন।
এ সময় দুর্গাপূজা উপলক্ষে মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বিরোধীদলীয় নেতা। এসব সভায় স্থানীয় এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিকদের প্রত্যাশা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা-১৫ আসনের সদস্যসচিব শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানা আমির আনোয়ারুল করিম, সেক্রেটারি আবু নাহিদ, উত্তর থানা আমির রেজাউল করিম, সেক্রেটারি আশিকুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান খান এবং ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আইয়ুব আলীসহ স্থানীয় নেতারা।
ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিতব্য সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’-এর নতুন ভিডিওতে সীতার চরিত্রে…
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা বাজারমূল্যের ১ লাখ ৫…
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস রান্নার ঘটনা থেকে শুরু করে এর রাজনৈতিক রূপ ও সামগ্রিক সামাজিক…
লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে কামাল হোসেন নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু…
এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন মাথায় গুরুতর চোট পেয়েছেন চেলসি গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ঘটনার…
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, এটি আমাদের জন্য বড়…
This website uses cookies.