Header Premium (728×90)

Categories: জাতীয়

গফরগাঁওয়ে ৩ মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত, অবশেষে শুরু হলো সংস্কার

ঢাকা-ময়মনসিংহ রেলপথের গফরগাঁওয়ে একের পর এক ট্রেন দুর্ঘটনা ও লাইনচ্যুতির ঘটনায় যাত্রী সাধারণের ভোগান্তি ও উদ্বেগ চরম আকার ধারণ করেছে। এই রেলপথে ট্রেন লাইনচ্যুত হওয়া এখন যেন নিত্যদিনের নিয়মে পরিণত হয়েছে। গত তিন মাসে এখানে অন্তত ছয়বার ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এতে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো যাত্রীদের জন্য অনিশ্চিত হয়ে পড়েছে এবং ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থাকছে ট্রেন চলাচল। এমনকি দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত হওয়ার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। তবে দেরিতে হলেও এই রেলপথের জরাজীর্ণ দশা দূর করতে স্লিপার স্থাপন ও সংস্কারকাজ শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ গত শনিবার সকালে গফরগাঁওয়ে দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। প্রায় সোয়া দুই ঘণ্টা চেষ্টার পর ইঞ্জিন সচল হলে ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে, গত ৭ আগস্ট গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের মুখে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ার কারসহ চারটি বগি লাইনচ্যুত হয়। ওই দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় সাড়ে সাত ঘণ্টা ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।

বারবার এমন দুর্ঘটনার কারণ হিসেবে গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী জানান, বহু বছরের পুরোনো ও জরাজীর্ণ রেললাইনের কারণেই এখানে বারবার ট্রেন লাইনচ্যুত হচ্ছে। বিভিন্ন স্থানে রেললাইন ভেঙে গিয়েছিল এবং রেলপথে পাথরের পরিমাণও পর্যাপ্ত ছিল না। বর্তমানে ঝুঁকিপূর্ণ পুরাতন লাইন সরিয়ে নতুন করে বসানোর কাজ চলছে।

রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মোস্তাফিজুর রহমান জানান, গাজীপুরের শ্রীপুর থেকে সুতিয়াখালী পর্যন্ত পুরাতন রেললাইন সরিয়ে নতুন লাইন, স্লিপার, ব্যালেস্টিক ও পোলিংব্যাগসহ প্রয়োজনীয় সংস্কারকাজ চলমান রয়েছে। জরাজীর্ণ লাইনের কারণে আগে ট্রেনের গতি কম রাখতে হতো। চলমান এই কাজ শেষ হলে এ পথে ট্রেন চলাচল যেমন ঝুঁকিমুক্ত হবে, তেমনি ট্রেনের গতিও বৃদ্ধি পাবে।

এদিকে, ঘন ঘন ট্রেন লাইনচ্যুতির ঘটনা নিয়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। তিনি ব্রিটিশ আমলে নির্মিত গফরগাঁও ও মশাখালী রেলস্টেশন সংস্কার, যাত্রীদের জন্য বিশ্রামাগার নির্মাণ, জিআরপি পুলিশ ফাঁড়ি স্থাপন, রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের আবাসন ব্যবস্থার উন্নয়ন, পুরোনো লোকোমোটিভের পরিবর্তে নতুন লোকোমোটিভ সরবরাহ এবং জয়দেবপুর-ময়মনসিংহ-জামালপুর ডুয়েলগেজ রেললাইন নির্মাণের দাবি জানান।

এমপি বাচ্চুর এই তৎপরতার প্রেক্ষিতে ময়মনসিংহ-১০ আসনের গফরগাঁও এবং দক্ষিণ গফরগাঁও উপজেলার আওতাধীন গফরগাঁও ও মশাখালী রেলস্টেশনসহ সংশ্লিষ্ট এলাকার রেললাইন ও স্লিপার গত শনিবার থেকে পরিবর্তন ও সংস্কারের কাজ শুরু হয়েছে। এই সংস্কারকাজের বিষয়ে এমপি আক্তারুজ্জামান রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, রেলওয়ে সচিব ফাহিমুল ইসলাম এবং মহাপরিচালক আফজাল হোসেনের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে শঙ্কা

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স প্রবাহ…

27 minutes ago

নোয়াখালীতে খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল

নোয়াখালীতে টাকা চুরির অভিযোগে এক যুবককে মারধরের পর খুঁটির সঙ্গে বেঁধে রাখার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে…

30 minutes ago

তৈরি পোশাক রপ্তানিতে নন-কটন পণ্যের সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশের মোট তৈরি পোশাক রপ্তানির ৩০.৭ শতাংশ এসেছে নন-কটন…

40 minutes ago

কারাবাস ও বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

স্ত্রী মৃত্যুর মামলায় কারাবাস ও রিমান্ড শেষে প্রায় সাত মাসের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে…

47 minutes ago

পটিয়ায় দুই ইউনিয়নের রশি টানাটানিতে ৩০ পরিবারের চরম দুর্ভোগ

চট্টগ্রামের পটিয়ায় আশিয়া ও কাশিয়াইশ ইউনিয়নের জনপ্রতিনিধিদের রশি টানাটানিতে ৩০টি পরিবারের চলাচলের একমাত্র পথটি তিনটি…

1 hour ago

আটঘরিয়ায় দেড় লাখ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

পাবনার আটঘরিয়া উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রায় দেড় লাখ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন…

1 hour ago

This website uses cookies.