২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হারের পর মাঠে সংঘর্ষে জড়ানোর দায়ে আর্জেন্টিনার চার ফুটবলার ও এক কর্মকর্তাসহ মোট পাঁচ সদস্যকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তের ফলে বড় নিষেধাজ্ঞার পাশাপাশি বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়েছেন তারা। একই সঙ্গে দলটির পরবর্তী দুটি হোম ম্যাচে দর্শকদের প্রবেশাধিকারও অর্ধেক কমিয়ে দেওয়া হয়েছে।
ফিফার ডিসিপ্লিনারি কমিটির নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং তাকে ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। ডিফেন্ডার নাহুয়েল মোলিনাকেও সাত ম্যাচের নিষেধাজ্ঞা এবং সমপরিমাণ অর্থাৎ ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। এছাড়া দলের কর্মকর্তা রবার্তো আয়ালা তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এবং তাকে ৩০ হাজার ডলার জরিমানা গুনতে হবে।
শুধু খেলোয়াড় বা কর্মকর্তা নয়, শাস্তির আওতায় এসেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ)। ফিফার শৃঙ্খলাবিধি ভঙ্গের দায়ে এএফএকে ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা করা হয়েছে। ফিফার ডিসিপ্লিনারি কোড অনুযায়ী, ক্রীড়াবহির্ভূত উদ্দেশ্যে কোনো ক্রীড়া আয়োজনকে ব্যবহার করে প্রদর্শনী করা, দলের অসদাচরণ এবং গ্যালারিতে সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গির কারণে এই জরিমানা করা হয়েছে। পাশাপাশি, নিজেদের পরবর্তী দুটি আন্তর্জাতিক হোম ম্যাচে স্টেডিয়ামের সর্বোচ্চ ধারণক্ষমতার মাত্র ৫০ শতাংশ দর্শক নিয়ে খেলতে হবে আর্জেন্টিনাকে, অর্থাৎ গ্যালারির অর্ধেক আসন ফাঁকা রাখতে হবে।
বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণসহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল) এক বছরের এলিমেন্টারি সার্টিফিকেট কোর্সে ভর্তির আবেদন গ্রহণ করা…
বিশ্বকাপে ইতিহাস গড়া জিম্বাবুয়ের সাবেক পেসার ও আম্পায়ার সারাহ ডামবানেভানা ৩৬ বছর বয়সে হারারেতে মৃত্যুবরণ…
লক্ষ্মীপুরে খেলাফত মজলিশের আয়োজিত এক নাগরিক সমাবেশে আল্লামা মাওলানা মামুনুল হক বলেন, শেখ হাসিনাকে যে…
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স প্রবাহ…
নোয়াখালীতে টাকা চুরির অভিযোগে এক যুবককে মারধরের পর খুঁটির সঙ্গে বেঁধে রাখার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে…
This website uses cookies.