Header Premium (728×90)

টানা ছয় বলে ৬ ছক্কা মেরে নতুন নজির গড়লেন টবি অ্যালবার্ট

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের ওয়ানডে কাপে সাসেক্সের বিপক্ষে ব্যাট হাতে দারুণ এক নজির গড়েছেন হ্যাম্পশায়ারের তারকা ব্যাটসম্যান টবি অ্যালবার্ট। ম্যাচে তিনি টানা ছয় বলে ৬টি ছক্কা হাঁকানোর কৃতিত্ব দেখিয়েছেন। তবে এই মাইলফলক স্পর্শ করতে তাকে দুই ওভারের সাহায্য নিতে হয়েছে। ইনিংসের ৪৩তম ওভারে নান্টেস ওস্থহুইজেনের করা ওভারের শেষ দুই বলে ছক্কা মারেন অ্যালবার্ট। এরপর পরের ওভারে অলি কার্টলির বলে টানা চারটি ছক্কা হাঁকিয়ে তিনি এই রেকর্ড পূর্ণ করেন।

ম্যাচটিতে অ্যালবার্ট ৩৭ বলের ঝোড়ো ইনিংসে ৮৬ রান করেন। তার এই ব্যাটিং তাণ্ডবের সৌজন্যে হ্যাম্পশায়ার ৯ উইকেট হারিয়ে ৩৮৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। লিস্ট এ ক্রিকেটে এটি হ্যাম্পশায়ারের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। এর আগে ২০২২ সালে কেন্টের বিপক্ষে তারা ৩৯৬/৫ রান করেছিল। ১৫ ওভার বাকি থাকতে ক্রিজে নামা অ্যালবার্ট এদিন ওয়ানডে কাপে দ্রুততম অর্ধশতরানের নজিরও স্থাপন করেন, যার জন্য তিনি মাত্র ২৬ বল খেলেন।

অ্যালবার্টের এই বিধ্বংসী ইনিংসের আগে বেন মায়েস ১১৫ বলে ১০৯ রান করে দলের ভিত গড়ে দিয়েছিলেন, যা ছিল তার ক্যারিয়ারের প্রথম লিস্ট এ সেঞ্চুরি। এছাড়া ওপেনার আলি ওরও সেঞ্চুরি হাঁকান। তারা দুজনে মিলে ৩৫ ওভারে ২২৫ রান যোগ করেন। এরপরই শুরু হয় টবি অ্যালবার্টের ব্যাটিং তাণ্ডব।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

১২ শিক্ষক থাকা সত্ত্বেও অকৃতকার্য মাদ্রাসার একমাত্র শিক্ষার্থী

কুমিল্লার নাঙ্গলকোটের দাসনাইপাড়া ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় ১২ জন শিক্ষক থাকা সত্ত্বেও দাখিল পরীক্ষায় অংশ…

11 minutes ago

সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মিঠুন চক্রবর্তী

ডান হাতের জটিল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ভারতের বর্ষীয়ান অভিনেতা মিঠুন…

18 minutes ago

টেলর সুইফটের বিয়ের পোশাক নিয়ে বিশ্বজুড়ে ফ্যাশন দুনিয়ায় জল্পনা

টেলর সুইফটের বিয়ের পোশাক এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসেনি, তবে তার সম্ভাব্য লুক নিয়ে বিশ্বজুড়ে ব্রাইডাল…

30 minutes ago

জ্বালানি সংকট কাটাতে সমন্বিত উদ্যোগের তাগিদ

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি বাড়ানোর পাশাপাশি দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানির প্রসার…

35 minutes ago

জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশসেরা বরিশাল বিভাগ

জুলাই মাসে শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ৭৭.৫ শতাংশ…

39 minutes ago

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্প পরিদর্শন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব…

43 minutes ago

This website uses cookies.