Header Premium (728×90)

সাকিবের দেশে ফেরার স্বাভাবিক পথ বন্ধ: ক্রীড়া প্রতিমন্ত্রী

সম্প্রতি ভারতের রাজধানী নয়া দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার পর নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন, নিরাপত্তার নিশ্চয়তা পেলে তিনি দেশে ফিরতে প্রস্তুত আছেন। এছাড়া আদালতে গিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি।

সাকিবের এমন মন্তব্যের পর নিজের পূর্বের অবস্থান থেকে সরে এসে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আজ সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি জানান, রাজনৈতিক অবস্থানের কারণে স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার আর কোনো সুযোগ নেই।

বিবৃতিতে আমিনুল হক বলেন, 'আমরা অনেক নমনীয়, অনেক সহনশীলভাবেই জিনিসটাকে দেখছিলাম। এরপর আর মনে হয় না যে ওইভাবে চিন্তা করার সুযোগ আছে।' তিনি আরও যোগ করেন, 'যে স্বৈরাচারের স্টেজে উঠেছে, তার তো আর আসার সুযোগ আছে বলে মনে হয় না। একজন খেলোয়াড় হিসেবে যেটা আমরা চিন্তা করছিলাম, আমরা নমনীয় ছিলাম। এখন আর কোনো সুযোগ নেই। সে যদি আসে, তাহলে আইনগত ভাবেই আসবে।'

এর আগে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর আমিনুল হক বলেছিলেন, সাকিব ও মাশরাফির বিরুদ্ধে থাকা মামলাগুলোর সমাধান করে তারা যেন আবার ক্রিকেটে ফিরতে পারেন, সে ব্যাপারে তিনি নমনীয় ও সহনশীল মনোভাব পোষণ করেন। তবে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে ক্রীড়া প্রতিমন্ত্রী এখন তার অবস্থান থেকে সরে এসে কঠোর অবস্থানে অটল রয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ১০৬ জনকে মুক্তি

রাজধানীর গুলিস্তানে জাসদের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৮৯ জনের মধ্য থেকে ১০৬ জনকে জিম্মায়…

32 seconds ago

আসিয়ান কাপে টিকে থাকতে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া ম্যাচে চোখ বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারার পর সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্য…

52 seconds ago

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই ইরানের: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান যুদ্ধের অবসানে…

10 minutes ago

মুনাফা ছাড়ার অঙ্গীকার দিয়ে টাকা পাচ্ছেন আমানতকারীরা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে নিজেদের জমা করা আমানত তুলতে গিয়ে বিপাকে পড়েছেন গ্রাহকেরা। এককালীন মূল…

13 minutes ago

রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার…

30 minutes ago

ডিসেম্বরেই ফিরছেন শেখ হাসিনা? গোয়েন্দা প্রতিবেদনে সম্ভাব্য সব রুট

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে ভারত থেকে দেশে ফিরে আইনি লড়াইয়ের মুখোমুখি হওয়ার পরিকল্পনা…

34 minutes ago

This website uses cookies.