রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৮৯ জনের মধ্যে ১০৬ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার দুপুরে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় যাচাই-বাছাই সাপেক্ষে তাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যাচাই-বাছাই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।
এর আগে শনিবার রাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে গুলিস্তানে জাসদের প্রধান কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ মোট ২৮৯ জনকে আটক করা হয়।
অভিযানের বিষয়ে পুলিশের ভাষ্যমতে, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই পদক্ষেপ নেয়া হয়। এছাড়া কার্যালয়ের ভেতর থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার বিষয়টিও তাদের কাছে তথ্য হিসেবে আসে। উল্লেখ্য, শনিবার দুপুর থেকে জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মী গোপন বৈঠক করছেন এমন অভিযোগ তুলে কার্যালয়টি ঘিরে রেখেছিলেন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।
চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) গত দুই দশকে বিদেশি ও স্থানীয় বিনিয়োগ ৪১২ গুণ…
বাংলাদেশে বর্তমানে ১,৪১৫টি নদ-নদী থাকলেও অধিকাংশের স্বাভাবিক প্রবাহ ও প্রাণশক্তি হারিয়ে গেছে। দখল, দূষণ ও…
দিনাজপুরের খানসামা উপজেলার ১ নম্বর আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান মৃত্যুবরণ করেছেন। তার…
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এক নারীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।…
হরমুজ প্রণালি খুলে দেয়া এবং যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ডনাল্ড ট্রাম্প। এর জবাবে…
দেশের বিভিন্ন স্থানে চলমান দখলবাজি ও চাঁদাবাজির ঘটনাগুলোকে বিচ্ছিন্ন নয়, বরং সরকার ও ক্ষমতাসীন দলের…
This website uses cookies.