Header Premium (728×90)

টঙ্গীতে শুরু হলো প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আর্চারি টুর্নামেন্ট

গাজীপুরের টঙ্গীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে চারদিনব্যাপী ‘প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আর্চারি টুর্নামেন্ট ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম’। বৃহস্পতিবার সকালে টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আগামী ২ আগস্ট পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে।

টুর্নামেন্টে ১৭টি দেশের আর্চাররা অংশগ্রহণ করছেন। প্রতিযোগীরা রিকার্ভ (ব্যক্তিগত) ও মিক্সড ইভেন্টে নিজেদের দক্ষতা প্রদর্শন করবেন। যদিও এই টুর্নামেন্টে বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় আর্চাররা অংশ নিচ্ছেন না, তবে বাংলাদেশের প্রথম সারির আর্চাররা এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আর্চারি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন, অতীতে সাফ গেমসে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন তাদের কাছে একটি স্বর্ণপদক প্রত্যাশা করেছিল। কিন্তু তারা তার বিপরীতে মোট ১০টি স্বর্ণপদক উপহার দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের নজির স্থাপন করেছিল। তিনি আরও বলেন, তারা প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর। ২০২৮ সালে না পারলেও ২০৩২ সালে বর্তমান তরুণ ও যুব প্রজন্মকে নিয়ে বাংলাদেশকে অলিম্পিক পদক এনে দেওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ময়মনসিংহে এনসিডি কর্নারে ওষুধ সংকট, বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি

ময়মনসিংহের হালুয়াঘাটসহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্নারগুলোতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো…

4 minutes ago

কাশ্মীরে সিআইএসএফ’র গুলিতে অফিসারসহ নিহত ৪

জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় সিআইএসএফ ইউনিটে অভ্যন্তরীণ বাদানুবাদের জেরে সহকর্মীদের ওপর গুলি চালিয়েছেন এক…

11 minutes ago

দুই দশক পর ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার

দুই দশক ধরে অবস্থানের পর ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। গত…

20 minutes ago

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৬ বছরের কিশোর নিহত, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের খুলশী থানার ওয়্যারলেস কলোনি এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামের এক কিশোর…

30 minutes ago

যৌতুক প্রথা নিয়ে কোনাল-রাফসান ও বুলবুলের নতুন গান

যৌতুকের ভয়াবহতা ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানিয়ে গীতিকবি মাহবুবুল খালিদের কথায় এবং আহমেদ ইমতিয়াজ…

32 minutes ago

উচ্চকক্ষ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিশেষ কমিটিতে ভিন্নমত

সংবিধান সংশোধন–সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির সঙ্গে মতবিনিময় সভায় উচ্চকক্ষ গঠন এবং প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদের…

1 hour ago

This website uses cookies.