Header Premium (728×90)

Categories: জাতীয়

বাগেরহাট আইনজীবী সমিতির নতুন নেতৃত্বে দিপু ও জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ কার্যবর্ষের বার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। একই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন মল্লিক জয়লাভ করেছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ দত্ত প্রাথমিক ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে ৯টি সম্পাদকীয় পদ ও ৮টি নির্বাহী সদস্য পদসহ মোট ১৭টি পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রাত ১০টা পর্যন্ত ৬টি পদের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং বাকি পদগুলোর ভোট গণনা চলমান রয়েছে। গণনা শেষে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

ঘোষিত ফলাফলে সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল ওলি, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট শেখ মো. সাহিবুর রহমান (সাহেব), যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালন এবং অর্থ ও হিসাববিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ মনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ দত্ত বলেন, খুবই শান্তিপূর্ণ পরিবেশে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে সকল প্রার্থী ও ভোটার দায়িত্বশীল আচরণ করেছেন। নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এস. এম. নওরেজ মহীত, মো. রেজওয়ানুর রহমান মোল্লা এবং মোসা. মেহেরুন্নেছা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম

গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ…

12 minutes ago

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সার্জিও গরের সাক্ষাৎ

সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর…

12 minutes ago

বাংলাদেশে উগ্রবাদ ও মৌলবাদের কোনো স্থান নেই: মির্জা ফখরুল

বাংলাদেশে উগ্রবাদ ও মৌলবাদের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও…

16 minutes ago

সাতক্ষীরায় জামায়াত নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় জামায়াত নেতা মুজিবুর রহমান ঢালীকে লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে জখম…

45 minutes ago

স্পেনের সিউতায় অভিবাসীর ঢল, নিহত কমপক্ষে ৪১

স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সিউতায় মরক্কো সীমান্ত দিয়ে হাজার হাজার অভিবাসীর আকস্মিক প্রবেশে তীব্র মানবিক…

1 hour ago

আল-নাসরের প্রাক-মৌসুম ক্যাম্পে এখনো যোগ দেননি ক্রিশ্চিয়ানো রোনালদো

মৌসুমের প্রস্তুতির শেষ পর্যায়ে পৌঁছে গেছে আল-নাসর। পুরো স্কোয়াড প্রায় সম্পূর্ণ হলেও এখনো দলের সঙ্গে…

1 hour ago

This website uses cookies.