Header Premium (728×90)

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত, শেষ ম্যাচেও হার স্বাগতিকদের

ঘরের মাঠে জিম্বাবুয়ে ক্রিকেট দল ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। সিরিজের শুরু থেকেই ভারতের দাপটের মুখে সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলটি তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি।

সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ১২৫ রানে আটকে রেখেও জিম্বাবুয়ে ৭ উইকেটে হেরে যায়। দ্বিতীয় ম্যাচে ভারত ২১৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায়, যার জবাবে জিম্বাবুয়ে ১২৯ রানে অলআউট হয়ে ৯০ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়।

রবিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের শেষ ম্যাচেও জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ এড়াতে ব্যর্থ হয়। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ৫ উইকেটে ১৯২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। বৈভব ৪৯ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় সর্বোচ্চ ৮১ রান করেন। ইনিংসের শুরুতে অভিষেক শর্মা দ্বিতীয় ওভারে ফিরে গেলেও, তিন নম্বরে নেমে বৈভব সূর্যবংশীর সঙ্গে ইশান কিশান ৫০ বলে ৭৫ রানের পার্টনারশিপ গড়েন। ইশান কিশান ২৬ বলে ২৯ রান করে দলীয় ৯৫ রানের মাথায় আউট হন। এছাড়া অধিনায়ক স্রেয়াশ আইয়ার ১৮ বলে ২৭ রান করেন। ইনিংসের শেষ দিকে রিংকু সিং মাত্র ১৪ বলে দুই চার ও এক ছক্কায় ২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন।

১৯৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান করতে সক্ষম হয়। দলের হয়ে রায়ান বুর্ল ৪৩ বলে ৫টি বাউন্ডারিতে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন এবং ওয়েসলি মাধেভেরে করেন ২৮ রান। এই জয়ের মাধ্যমে ভারত সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

3 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

4 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

4 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

4 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

4 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

4 hours ago

This website uses cookies.