বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে আর্জেন্টিনার। এই হৃদয়ভাঙা পরাজয়ের পর আলবিসেলেস্তে শিবিরের অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন দলটির মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় সমর্থকদের প্রতি যেমন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লিভারপুলের এই তারকা, তেমনি আর্জেন্টিনার সমালোচকদেরও দিয়েছেন কড়া জবাব।
রানার্সআপ ট্রফি নিয়ে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে আর্জেন্টিনা ফেরার পর ইনস্টাগ্রামে নিজের অনুভূতি প্রকাশ করেন ২৭ বছর বয়সি ম্যাক অ্যালিস্টার। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের একটি ছবি যুক্ত করে তিনি লেখেন, ‘আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম…
আর তাই কষ্টটাও এত বেশি। কিন্তু এই বিশ্বকাপে আমরা যা কিছু অভিজ্ঞতা লাভ করেছি, তা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না।’ সমর্থকদের অকৃত্রিম ভালোবাসার প্রশংসা করে তিনি বলেন, ‘আপনারা আমাদের যা অনুভব করিয়েছেন, তা ছিল অসাধারণ।
আমাদের অনেক ভুগতে হয়েছে, প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে, তবে আমরা সবাই একত্রে তা অতিক্রম করেছি। দয়া করে এই জিনিসটি কখনো ভুলবেন না: একসঙ্গে আমরা অন্য যে কারো চেয়ে বেশি শক্তিশালী।’
২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী এই ফুটবলার বুয়েনস আইরেসের রাস্তায় ট্রফি উদযাপনের স্মৃতি স্মরণ করে বলেন, সেই দিনটির কথা তিনি কখনো ভুলবেন না। এবারের টুর্নামেন্টও সমর্থকদের সঙ্গে দলের এক অবিশ্বাস্য বন্ধন তৈরি করেছে বলে জানান তিনি। পরাজয়ের পরও আর্জেন্টাইন ভক্তদের অবিচল সমর্থনের দুটি বিশেষ মুহূর্তের কথা উল্লেখ করেন ম্যাক অ্যালিস্টার।
প্রথমটি ছিল রানার্সআপ পদক গ্রহণের সময় স্টেডিয়ামে উপস্থিত সমর্থকদের গলার সবটুকু জোর দিয়ে গান গাওয়া, যা পরিবার ও বন্ধুদের ভালোবাসার মতোই অন্য সব উদযাপনকে আড়াল করে দিয়েছিল।
আর দ্বিতীয়টি ছিল বুয়েনস আইরেসে ফিরে পাওয়া উষ্ণ অভ্যর্থনা, যেখানে বৃষ্টি আর প্রচণ্ড শীতের মধ্যেও সমর্থকদের ভালোবাসা একটুও ম্লান হয়নি। ভক্তদের এই পাগলামির প্রশংসা করে তিনি লেখেন, ‘আমার ভাষা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তবে আপনারা সত্যিই পাগল—আর এই পাগলামির জন্যই আমরা আপনাদের এতটা ভালোবাসি!’
টুর্নামেন্টজুড়ে পাশে থাকার জন্য পরিবার, বন্ধু ও দলের নেপথ্যে থাকা কর্মীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজের মা মারিয়া সিলভিনা রিয়েলার একটি স্মৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে সমর্থকদের আশার আলো দেখিয়েছেন এই মিডফিল্ডার। সবশেষে আর্জেন্টিনার পরাজয়ে যারা আনন্দিত হয়েছেন, তাদের উদ্দেশ্যে একটি তীক্ষ্ণ বার্তা দেন ম্যাক অ্যালিস্টার।
তিনি বলেন, ‘আমি অন্য দেশের সেই সব মানুষদেরও ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের নিয়ে ট্রোল করেছেন কিংবা আমাদের কষ্ট উপভোগ করেছেন। আপনারা হয়তো বুঝতেও পারছেন না, কিন্তু আপনাদের এই আচরণ প্রতিদিন আমাদের একজন আর্জেন্টাইন হিসেবে আরও বেশি গর্বিত করে তোলে।’
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.