Header Premium (728×90)

ড্রেসিংরুমে কোন্দলের গুঞ্জন উড়িয়ে দিলেন আর্জেন্টিনা কোচ স্কালোনি

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে পরাজয়টি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে গভীরভাবে ভারাক্রান্ত করেছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন, যার ফলে মাঝপথেই তার উত্তর দেওয়া বন্ধ হয়ে যায়।

ফাইনালে হারের ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই তাকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিশাল ক্রীড়া কমপ্লেক্স ত্যাগ করতে দেখা যায়। সেখান থেকে বের হওয়ার সময় গাড়ির জানালা নামিয়ে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জের পতাকা উঁচিয়ে উদযাপনের ঘটনায় আর্জেন্টিনার ওপর কোনো শাস্তির সম্ভাবনা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, 'আমি এ বিষয়ে কিছুই জানি না। ভবিষ্যতে এমন কিছু হবে কিনা তাও আমার জানা নেই। আমাদের এখনো কোনো কিছু জানানো হয়নি।'

পরাজয়ের পরও সমর্থকদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, 'মানুষের অভ্যর্থনা ছিল দারুণ এবং হৃদয়স্পর্শী। আমরা ট্রফি জিততে পারিনি—এটি মেনে নেওয়া কঠিন হলেও উদযাপনের এই আবহটি ইতিবাচক। তবে একই সঙ্গে হারের মধ্যেও যে শালীনতা বজায় রাখা যায় এবং তা থেকে ইতিবাচক শিক্ষা নেওয়া যায়, সেটি জানাটা বেশ ভালো এক অনুভূতি।'

ফাইনাল ম্যাচের পর ড্রেসিংরুমে খেলোয়াড়দের মধ্যে কাদা ছোড়াছুড়ির যে গুঞ্জন ছড়িয়েছে, তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন স্কালোনি। ড্রেসিংরুমের অভ্যন্তরীণ কোন্দলের এই খবর তাকে বেশ ব্যথিত করেছে। তিনি স্পষ্ট করে বলেন, 'আমি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করি না, তাই আপনারা কিসের কথা বলছেন তা আমার জানা নেই। আপনারা যা বলছেন, তা আমি মোটেও বিশ্বাস করি না।'

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

মহাসড়কে চাঁদাবাজি বন্ধে দুই মাসের সময়সীমা হাইওয়ে পুলিশের

আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে সব ধরনের চাঁদাবাজি ও হয়রানিমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন…

31 seconds ago

নারায়ণগঞ্জে নতুন আরসিসি সড়কে মিলবে উন্নত যোগাযোগ ব্যবস্থা

নারায়ণগঞ্জ সদরে এলজিইডির তত্ত্বাবধানে নির্মিত ২ দশমিক ১২ কিলোমিটার দীর্ঘ নতুন আরসিসি সড়ক উদ্বোধন করেছেন…

15 minutes ago

একনেক সভায় ১৪ হাজার ৮০০ কোটি টাকার ৯টি উন্নয়ন প্রকল্প

বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪ হাজার…

16 minutes ago

সন্দ্বীপে সাগরে ভাসমান বিশালাকার ধাতব কাঠামো টেনে আনলেন জেলেরা

বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে ভাসতে থাকা একটি বিশালাকার ধাতব কাঠামো উদ্ধার করে তীরে এনেছেন জেলেরা। এটি…

22 minutes ago

তারাগঞ্জে যমুনেশ্বরীর পানি বিপৎসীমার ওপরে, দুই তীরে ভাঙন আতঙ্ক

টানা কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলার ওপর দিয়ে প্রবাহিত যমুনেশ্বরী নদীর…

24 minutes ago

আগামী ৫ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস, ৩ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সব বিভাগেই আগামী পাঁচ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ…

26 minutes ago

This website uses cookies.