বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে ভাসতে থাকা একটি বিশালাকার ধাতব কাঠামো উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বটগাছতলা ইলিশের ঘাটে কাঠামোটি নিয়ে আসা হয়। প্রায় ৩৫ ফুট লম্বা এবং ১০ ফুট ব্যাসের এই ধাতব বস্তুটি দেখতে অনেকটা তেলবাহী ট্রেনের ট্যাংকের মতো।
জেলেরা জানান, গতকাল দিনের জোয়ারে সন্দ্বীপ চ্যানেলে ইলিশ মাছ ধরার সময় তাঁদের চোখে পড়ে লাল রঙের বড় একটি বস্তু স্রোতের সঙ্গে ভেসে আসছে। কাছে গিয়ে বিশালাকার ধাতব কাঠামোটি দেখতে পেয়ে তাঁরা সেটিকে রশি দিয়ে বেঁধে নৌযানের সাহায্যে টেনে তীরে নিয়ে আসেন। জেলে যিশু জলদাস জানান, একটি বোট দিয়ে টানা সম্ভব হচ্ছিল না বলে পরে আরেকটি বোটের সাহায্য নিতে হয়েছে। তিনি বলেন, দূর থেকে দেখে পুরোনো তেলের ট্যাংকারের মতো মনে হয়েছিল। আরেক জেলে কৃপা জলদাস জানান, কৌতূহল থেকে কাছে গিয়ে দেখেন এটি সম্ভবত পুরোনো কোনো জাহাজের অংশ।
ঘাটে আনার পর থেকে কাঠামোটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। অনেকে এটি দেখতে ভিড় করছেন। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন এটি কোনো জাহাজ থেকে বিচ্ছিন্ন হওয়া ট্যাংকার হতে পারে। সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন সমুদ্রে থাকার কারণে কাঠামোটির রং উঠে গেছে এবং মরিচা পড়েছে। এর এক প্রান্তে হুকের মতো মোটা লোহার কড়া রয়েছে।
সীতাকুণ্ডের কুমিরায় জাহাজ কাটার কারখানায় কাজ করা নিজাম উদ্দিন কাঠামোটি দেখে ধারণা করছেন, এটি সমুদ্রগামী জাহাজের ক্রেনে ব্যবহৃত বিশাল আকৃতির একটি স্তম্ভ হতে পারে। অন্যদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক নয়ন শীল ছবি দেখে জানান, এটি কোনো ড্রেজারের কাঠামো হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বিআইডব্লিউটিএ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যাচাই করার কথা বলেছেন।
উদ্ধারকারী জেলেরা জানিয়েছেন, কাঠামোটির মালিক যোগাযোগ করলে তাঁরা তা ফিরিয়ে দিতে প্রস্তুত। সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার জানান, বিষয়টি তাঁরা অবগত আছেন এবং কোনো মালিকানা দাবি করে যোগাযোগ করলে পুলিশ এ বিষয়ে সহায়তা করবে।
এক প্রান্তের বর্ধিত একটি অংশে মোটা লোহার কড়া (হুকের মতো) রয়েছে।.চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় দীর্ঘদিন জাহাজ কাটার কাজ করেন নিজাম উদ্দিন (৬০)।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে নিরাপত্তাকাঠামো নিয়ে আলোচনায় প্রায় ৯০ শতাংশ বিষয়ে সমঝোতা…
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে…
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরুর আগে জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক টার্ফে ঘরোয়া ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত মতবিনিময় করেছেন বাংলাদেশের…
শিশুর অতিরিক্ত ওজন ও স্থুলতা রোধে শুধু খাবার নিয়ন্ত্রণ নয়, বরং পুরো পরিবারের জীবনযাত্রায় পরিবর্তন…
চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী বছরের ৬ জুনের মধ্যে এই…
This website uses cookies.