Header Premium (728×90)

Categories: সারাদেশ

নারায়ণগঞ্জে নতুন আরসিসি সড়কে মিলবে উন্নত যোগাযোগ ব্যবস্থা

বর্তমান সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সদরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে একটি নতুন আরসিসি সড়কের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে নির্মিত এই সড়কটি ফতুল্লা পোস্ট অফিস থেকে হাজীগঞ্জ রোড পর্যন্ত বিস্তৃত। সড়কটির দৈর্ঘ্য প্রায় ২ দশমিক ১২ কিলোমিটার এবং প্রস্থ ১৫ ফুট।

মঙ্গলবার (২১ জুলাই) আনুষ্ঠানিকভাবে সড়কটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিন এবং এলজিইডি নারায়ণগঞ্জ সদরের উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত।

উদ্বোধনকালে বক্তারা জানান, এই নতুন আরসিসি সড়কটি স্থানীয় যোগাযোগ ব্যবস্থাকে আরও নিরাপদ, টেকসই ও গতিশীল করে তুলবে। এর ফলে স্থানীয় জনগণের যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকারি এই সম্পদ সংরক্ষণে জনগণের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সড়কটি দীর্ঘস্থায়ী রাখতে সর্বসাধারণকে সচেতন হতে হবে। বিশেষ করে নির্ধারিত ধারণক্ষমতার চেয়ে বেশি ওজনের যানবাহন চলাচল বন্ধ রাখা, অননুমোদিতভাবে সড়ক কেটে পাইপ বা ইউটিলিটি সংযোগ স্থাপন না করা, ড্রেনেজ ব্যবস্থায় বর্জ্য না ফেলা এবং সড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। এছাড়া ট্রাফিক আইন মেনে চলার জন্যও সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়…

48 seconds ago

ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…

39 minutes ago

মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…

1 hour ago

নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব

নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…

2 hours ago

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…

2 hours ago

বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…

2 hours ago

This website uses cookies.