Header Premium (728×90)

স্পেনের বিশ্বকাপ জয়ের উল্লাসে ট্র্যাজেডি, ফোয়ারা ভেঙে কিশোরের মৃত্যু

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে স্পেন। তবে দলটির এই ঐতিহাসিক বিশ্বজয়ের বাঁধভাঙা আনন্দ মুহূর্তের মধ্যেই রূপ নিয়েছে গভীর বিষাদে। সোমবার ভোরে পশ্চিম স্পেনের একটি ঐতিহাসিক ফোয়ারা আংশিকভাবে ভেঙে পড়ে ১৩ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে।

ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে পর্তুগাল সীমান্তবর্তী সালামানকা প্রদেশের ঐতিহাসিক প্রাচীরঘেরা শহর সিউদাদ রদ্রিগোতে। প্রায় ১২ হাজার বাসিন্দা অধ্যুষিত এই শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আরবোল গর্দো ফোয়ারার চারপাশে জড়ো হয়েছিলেন শত শত ফুটবল সমর্থক। স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনের সময় হঠাৎ করেই স্মৃতিস্তম্ভটির ওপরের অংশটি ভেঙে নিচে থাকা মানুষের ওপর পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, রাত ১২টার কিছু সময় পর এই দুর্ঘটনাটি ঘটে। ফোয়ারার ওপরের অংশটি হুড়মুড় করে ভেঙে পড়লে ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির জরুরি সেবা বিভাগ।

এই আকস্মিক ও হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সিউদাদ রদ্রিগো নগর কর্তৃপক্ষ। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তারা বলেছে, পুরো শহর আজ এই অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। নিহতের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা আরও বলে, স্প্যানিশ জাতীয় দলের বিশ্বকাপ জয়ের যে আনন্দ উৎসবে রূপ নেওয়ার কথা ছিল, তা আজ এক নির্মম ট্র্যাজেডিতে পরিণত হলো।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

মালয়েশিয়ার অভিবাসন আটককেন্দ্রে ১৪০ জনের মৃত্যু, স্বাধীন তদন্তের দাবি

মালয়েশিয়ায় ২০২৪ সালে শুরু হওয়া কঠোর অভিবাসন অভিযানের পর দেশটির আটককেন্দ্রগুলোতে অন্তত ১৪০ জনের মৃত্যু…

9 minutes ago

পাবনায় কিশোরী ধর্ষণ-হত্যার জেরে অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ জনের মৃত্যু

পাবনা সদর উপজেলায় নবম শ্রেণির শিক্ষার্থী রিয়া খাতুনকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আসামিদের বাড়িতে আগুন…

10 minutes ago

ইতালির কোচ হতে কি রাজি হবেন পেপ গার্দিওলা

ইতালিয়ান ফুটবলের পুনর্গঠন প্রক্রিয়ায় জাতীয় দলের কোচ হিসেবে পেপ গার্দিওলাকে পাওয়ার চেষ্টা করছেন পাওলো মালদিনি…

27 minutes ago

ইজিবাইক ছিনতাইয়ে উপার্জনের পথ হারিয়ে দিশাহারা কিশোর মিশকাত

তিন মাস আগে বাবাকে হারানো ১৫ বছর বয়সী মিশকাত হোসেনের সংসারের উপার্জনের একমাত্র সম্বল ছিল…

30 minutes ago

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেক করার অঙ্গীকার বাংলাদেশের

জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে সড়ক নিরাপত্তা জোরদারে আইনি ও প্রযুক্তিগত উদ্যোগের কথা তুলে ধরে ২০৩০ সালের…

40 minutes ago

সোনম ওয়াংচুকের সমর্থনে জন্তর মন্তরে শাবানা আজমি ও প্রকাশ রাজ

সমাজকর্মী সোনম ওয়াংচুকের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে দিল্লির জন্তর মন্তরে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী শাবানা…

41 minutes ago

This website uses cookies.