ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশের ৫৫০ জন উদীয়মান কিশোর-কিশোরী ক্রীড়াবিদকে নিয়ে আজ এক বিশেষ পুষ্টি সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ ক্রীড়া পরিষদের উদ্যোগে এবং 'দি কিউব ইনস্টিটিউট' (The CUBE Institute)-এর পরিচালনায় 'নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬'-এর ফাইনাল পর্বে জায়গা করে নেওয়া অ্যাথলেটদের নিয়ে এই আয়োজন করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৭টায় শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সেমিনারটি শুরু হবে।
এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একই মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এবং ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. মাহবুবুর রহমান। সেমিনারে প্রধান বক্তা হিসেবে কিশোর অ্যাথলেটদের প্রয়োজনীয় পরামর্শ দেবেন বিশিষ্ট পুষ্টিবিদ, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং পাবলিক হেলথ অ্যান্ড ওয়েলনেস কনসালট্যান্ট ইসরাত জাহান, এম.ফিল।
ক্রীড়াবিদদের পারফরম্যান্স ও স্ট্যামিনা বৃদ্ধি, সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা, স্পোর্টস নিউট্রিশন, সঠিক হাইড্রেশন বজায় রাখা, অনুশীলনের আগের ও পরের খাবার নির্বাচন, রিকভারি নিউট্রিশন এবং চোট এড়ানোর বৈজ্ঞানিক কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই সেমিনারে। আয়োজকদের আশা, এই তাত্ত্বিক ও বৈজ্ঞানিক নির্দেশনার মাধ্যমে তরুণ অ্যাথলেটরা দীর্ঘমেয়াদে ফিট থাকতে পারবেন এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। এ সংক্রান্ত…
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির শ্লথ গতি, উচ্চ মূল্যস্ফীতি এবং দারিদ্র্য পরিস্থিতি সামাল দিতে দ্রুত কাঠামোগত সংস্কারের…
পাকিস্তান টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারিয়েছেন সালমান আলি আগা। তার বদলে শ্রীলঙ্কা সফরের জন্য উদীয়মান ওপেনার…
সাবরেজিস্ট্রারদের বদলিতে অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে লটারির মাধ্যমে পদায়ন কার্যক্রম শুরু করেছে আইন মন্ত্রণালয়। ঢাকা…
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরকে সামনে রেখে ঢাকা ও দিল্লির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের প্রাপ্তি, প্রত্যাশা…
এলপিজির দাম সমন্বয়ে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা.…
This website uses cookies.