Header Premium (728×90)

ফাইনালের আগে আবেগঘন বার্তায় সতীর্থদের কৃতজ্ঞতা জানালেন মেসি

ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়ে লিওনেল মেসির অর্জনের ঝুলি পূর্ণ। চার বছর আগে বিশ্বকাপ জয়ের পর টানা দুই কোপা আমেরিকার শিরোপাও উঠেছে তার হাতে। তবে আরেকটি বিশ্বকাপ ফাইনালের মহারণে নামার আগে নিজের সতীর্থদের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি এই আর্জেন্টাইন অধিনায়ক।

ফাইনাল ম্যাচের কয়েক ঘণ্টা আগে নিজের ইনস্টাগ্রামে পুরো আর্জেন্টিনা দলের একটি ছবি পোস্ট করেছেন ৩৯ বছর বয়সী মেসি। দীর্ঘ এই যাত্রার কথা স্মরণ করে তিনি লিখেছেন, গত এতগুলো বছরের সবচেয়ে সুন্দর বিষয়টি কেবল ট্রফি জেতা ছিল না, বরং পুরো পথচলাটাই ছিল অসাধারণ। তিনি দলের সঙ্গে প্রতিদিন সময় কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময়ে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করার বিষয়টিকে নিজের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন।

মেসি তার সতীর্থ, কোচিং স্টাফ এবং জাতীয় দলটিকে একটি পরিবারের মতো আগলে রাখার জন্য দিনরাত পরিশ্রম করা প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ফাইনালের ফলাফল নিয়ে তিনি লিখেছেন, আগামীকাল যা-ই ঘটুক না কেন, এই দলটি ইতিমধ্যেই এমন এক ইতিহাস তৈরি করে ফেলেছে যা কেউ কোনোদিন ভুলতে পারবে না এবং মুছেও ফেলতে পারবে না। সবশেষে তিনি আর্জেন্টিনা দলকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এবারের বিশ্বকাপে মেসির পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। ৩৯ বছর বয়সী এই তারকা এখন পর্যন্ত ৮টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪টি গোল। তার নেতৃত্বেই আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

সংবিধান সংস্কারের নামে প্রহসন হলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের

সংবিধান সংস্কারের নামে প্রহসন না করে দ্রুত গণভোটের মাধ্যমে জনগণের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন এনসিপি…

8 minutes ago

বিশ্বকাপ জয়ের উল্লাসেও মেসির প্রতি মুগ্ধ রদ্রির শ্রদ্ধা

নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসলেও প্রতিপক্ষ অধিনায়ক লিওনেল মেসির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ…

11 minutes ago

চার প্রতিষ্ঠানের ৮ ভেরিয়েন্টের পণ্য বাজার থেকে সরানোর নির্দেশ বিএসটিআইয়ের

মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় চার প্রতিষ্ঠানের আট ভেরিয়েন্টের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ…

13 minutes ago

হাসপাতালে বসেই অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা সোনম ওয়াংচুকের

ভারতের রাজধানী দিল্লিতে নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও…

13 minutes ago

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ…

19 minutes ago

বিশ্বকাপ ফাইনাল দেখার সময় হৃদরোগে আক্রান্ত আর্জেন্টাইন সমর্থকের মৃত্যু

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল চলাকালীন বুকে ব্যথা অনুভব করেন সাতক্ষীরার হাফিজুর রহমান। পরে হাসপাতালে নেওয়ার পর…

21 minutes ago

This website uses cookies.