বিশ্ব ক্রিকেটে শোকের ছায়া ফেলে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স। ৮৯ বছর বয়সে তার মৃত্যু হয়েছে বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—ক্রিকেটের প্রতিটি বিভাগে তার অসাধারণ দক্ষতা তাকে সর্বকালের সেরাদের তালিকায় স্থান করে দিয়েছে। আধুনিক ক্রিকেটে অলরাউন্ডারের সংজ্ঞাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সোবার্সকে নিয়ে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিচি বেনো মন্তব্য করেছিলেন, তিনি বিশ্ব ক্রিকেটে দেখা সর্বকালের সেরা অলরাউন্ডার। বেনোর মতে, সোবার্স ছিলেন একাধারে অসাধারণ ব্যাটসম্যান, দুর্দান্ত ফিল্ডার এবং নতুন বল থেকে শুরু করে বাঁহাতি ও রিস্ট স্পিনে সমান কার্যকর বোলার।
১৯৩৬ সালে বার্বাডোসে জন্ম নেওয়া সোবার্স মাত্র ১৬ বছর বয়সে প্রথম-শ্রেণির ক্রিকেটে পা রাখেন। ১৯৫৩ সালে বার্বাডোসের হয়ে অভিষেকের পর দ্রুতই তিনি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে জায়গা করে নেন এবং ১৯৫৪ সালে টেস্ট ক্রিকেটে তার যাত্রা শুরু হয়। ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে কিংস্টনের সেই স্মরণীয় ম্যাচে অপরাজিত ৩৬৫ রানের ইনিংস খেলে তিনি এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্বরেকর্ড গড়েন, যা দীর্ঘ ৩৬ বছর অক্ষুণ্ণ ছিল। ১৯৯৪ সালে ব্রায়ান লারা ৩৭৫ রান করে সেই রেকর্ড ভেঙেছিলেন।
সোবার্সের ক্যারিয়ারের আরেকটি ঐতিহাসিক মুহূর্ত ছিল ১৯৬৮ সালে ইংল্যান্ডের সোয়ানসিতে গ্ল্যামরগানের সেন্ট হেলেন্স মাঠে। সেখানে তিনি প্রথম-শ্রেণির ক্রিকেটে প্রথমবার এক ওভারের ছয়টি বলেই ছয়টি ছক্কা হাঁকিয়ে অনন্য রেকর্ড গড়েছিলেন। প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট ম্যাচে ৫৭.৭৮ গড়ে ৮,০৩২ রান এবং ২৩৫টি উইকেট শিকার করেছেন তিনি। ৫ হাজারের বেশি রান করা ব্যাটারদের মধ্যে তার ব্যাটিং গড় আজও ইতিহাসের অন্যতম সেরা। প্রথম-শ্রেণির ক্রিকেটেও তিনি সমান উজ্জ্বল ছিলেন; ৩৮৩ ম্যাচে ২৮ হাজারের বেশি রান এবং এক হাজারেরও বেশি উইকেট নিয়েছেন। ক্যারিয়ারের শেষ দিকে তিনি সাউথ অস্ট্রেলিয়া ও নটিংহ্যামশায়ারের হয়েও খেলেছেন।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। টানা সপ্তম দিনের মার্কিন…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ১ কোটি ডলার বা প্রায় ১২৩ কোটি টাকার পুরস্কার…
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগেই পোশাক শিল্পের প্রসার ঘটেছে। আজ এই শিল্প দেশের অর্থনীতির প্রধান…
ব্যস্ত জীবনে অনলাইন মাদরাসা কোরআন শিক্ষার এক বড় মাধ্যম হয়ে উঠেছে। তবে এই সুযোগের আড়ালে…
বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে সমর্থকদের আবেগ ও ভালোবাসাকেই নিজেদের মূল চালিকাশক্তি হিসেবে দেখছেন…
ইংল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করার পর ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ লেখা ব্যানার প্রদর্শনের…
This website uses cookies.