আর্জেন্টিনার কাছে হেরে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে ইংল্যান্ডের। সেমিফাইনালে এই হারের পর থেকেই ইংলিশ শিবিরে নেমে এসেছে হতাশার ছায়া। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওআইসি জানিয়েছে, ইংল্যান্ডের এই বিদায়ে দেশটির ফুটবল অঙ্গনে তীব্র সমালোচনার রেশ কাটছে না।
সাবেক ইংলিশ ফুটবলার ও রেডিও উপস্থাপক জেসন ক্যান্ডি পুরো ম্যাচে আর্জেন্টিনার আধিপত্যের কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, ম্যাচের ফলাফলের ওপর কোনো দ্বিমত নেই কারণ ৯০ মিনিট জুড়ে আর্জেন্টিনা ইংল্যান্ডের চেয়ে ভালো খেলেছে। তিনি আরও মন্তব্য করেন, যেভাবে ইংল্যান্ড টুর্নামেন্ট থেকে বিদায় নিল, তা তাদের কাপুরুষতারই প্রমাণ।
ইংল্যান্ডের জার্মান কোচ টমাস টুখেলের কৌশল নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে। ম্যাচে এগিয়ে যাওয়ার পর রক্ষণাত্মক হয়ে পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলার যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, তা নিয়ে ক্ষুব্ধ জেমি ও’হারা। তিনি একে ‘পুরানো আবর্জনা মার্কা খেলা’ বলে অভিহিত করে বলেন, এমন কৌশলের কারণেই ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছে।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা গ্যারি নেভিলও এই পরাজয় মেনে নিতে পারছেন না। তিনি উল্লেখ করেন, গোল দেওয়ার পর ইংল্যান্ড যেভাবে রক্ষণাত্মক হয়ে নিজেদের গুটিয়ে নিয়েছিল, তা অতীতেও বহুবার দেখা গেছে এবং তিনি এমন পারফরম্যান্সের সমালোচনা করেন।
অন্যদিকে, শুধু ইংল্যান্ডের ব্যর্থতা নয়, আর্জেন্টিনার লড়াকু মানসিকতারও প্রশংসা করেছেন বিশ্লেষকরা। এনজো ফার্নান্দেজের দুর্দান্ত গোল এবং লাউতারো মার্তিনেজের জয়সূচক হেডের মাধ্যমে মাত্র সাত মিনিটের ব্যবধানে আর্জেন্টিনা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছিল।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার কিনতে গিয়ে মামলার আসামি হয়ে ৮ দিন কারাবাস করতে হয়েছে আল আমিন…
চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে…
হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ও বড় পরিসরে নির্মিত…
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও প্রকল্পে কর্মরত বিতর্কিত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের (পিডি) অতীত…
এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা ব্রীজ এলাকায় বাসের ধাক্কায় আকরাম বিশ্বাস নামে এক পথচারী…
This website uses cookies.