Header Premium (728×90)

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে রেফারির দায়িত্ব পেলেন ইসমায়েল এলফাত

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ ঘিরে রেফারিং নিয়ে বিভিন্ন মহলে নানা বিতর্ক ও অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে হারের পর মিসর রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছিল। এছাড়া কোয়ার্টার ফাইনালে হেরে গিয়ে সুইজারল্যান্ডও তাদের অসন্তোষ প্রকাশ করে। এমন পরিস্থিতিতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার বহু প্রতীক্ষিত সেমিফাইনাল ম্যাচে ফিফা কাকে রেফারির দায়িত্ব দেয়, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল ছিল। নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরুর এক দিন আগে ফিফা আনুষ্ঠানিকভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে। এই সেমিফাইনালে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের ইসমায়েল এলফাত।

আগামী বুধবার আটলান্টার মার্সিডিজ-বেন্‌জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে এলফাতকে সহায়তা করবেন তাঁর স্বদেশি সহকারী রেফারি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। এছাড়া চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ইতালির মাউরিজিও মারিয়ানি এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন দানিয়েলে বিনদোনি।

৪৪ বছর বয়সী ইসমায়েল এলফাত এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। এর মধ্যে গ্রুপ পর্বে নেদারল্যান্ডস-জাপান ও উরুগুয়ে-স্পেন ম্যাচ এবং শেষ ষোলোয় ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিনি দায়িত্ব পালন করেন, যেখানে নরওয়ে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল।

ইউএসএ টুডের প্রতিবেদন অনুযায়ী, এলফাতের জন্ম মরক্কোয়। মাত্র ১৮ বছর বয়সে ২০০১ সালে ডাইভারসিটি ভিসা লটারির মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং বর্তমানে টেক্সাসে বসবাস করেন। ২০১২ সাল থেকে মেজর লিগ সকারে (এমএলএস) ম্যাচ পরিচালনা করছেন তিনি। ২০১৬ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হওয়া এলফাত ২০২২ কাতার বিশ্বকাপের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজের যাত্রা শুরু করেন। সেই আসরে তিনি ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচে চতুর্থ রেফারির দায়িত্বও পালন করেছিলেন।

উত্তর আমেরিকার অন্যতম সেরা রেফারি হিসেবে পরিচিত এলফাত ২০২২ এমএলএস কাপ ফাইনাল এবং ২০২৬ কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। এছাড়া তিনি দুবার এমএলএস বর্ষসেরা রেফারির স্বীকৃতিও অর্জন করেছেন। এখন ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে বিবেচিত এই সেমিফাইনাল পরিচালনার অপেক্ষায় রয়েছেন এই অভিজ্ঞ রেফারি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

সাজেকের পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার নির্দেশ, বাধা নেই ভ্রমণে

দীর্ঘ বিরতির পর রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।…

21 minutes ago

সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম

সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক রাজনৈতিক সহযোগিতা করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও…

1 hour ago

কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুলিশের দুই সদস্যকে ধরে…

2 hours ago

ইয়েমেনের আল-মাশিক প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২

দক্ষিণ ইয়েমেনের এডেন শহরে অবস্থিত আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেসে ইরানপন্থি হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন…

2 hours ago

পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু নিয়ে শিক্ষার্থীদের মিছিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি…

3 hours ago

মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার পরবর্তী দুই প্রতিপক্ষ কারা

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের পরবর্তী দুই প্রতিপক্ষ নির্ধারণের কাজ শুরু করেছেন কোচ…

3 hours ago

This website uses cookies.