Header Premium (728×90)

Categories: জাতীয়

দীর্ঘ ছয় মাসের চিকিৎসায় সুস্থ হয়ে সুন্দরবনে ফিরল বাঘিনী

প্রায় ছয় মাসের দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে আপন ঠিকানায় ফিরে গেল সুন্দরবনের সেই বাঘিনী। গত রোববার পূর্ব সুন্দরবনের আন্ধারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রের বনাঞ্চলে তাকে অবমুক্ত করা হয়। তবে বাঘিনীটির গতিবিধি পর্যবেক্ষণে রাখার জন্য বনের আট কিলোমিটার এলাকাজুড়ে ২০টি স্বয়ংক্রিয় ক্যামেরা বসানো হয়েছে। প্রযুক্তিগত কিছু জটিলতার কারণে তার গলায় স্যাটেলাইট রেডিও কলার পরানো সম্ভব হয়নি।

বাঘিনীটিকে বনে অবমুক্ত করার সময় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধান বন সংরক্ষক (সিসিএফ) আমির হোসাইন চৌধুরী, খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ, পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. এম এ আজিজসহ বন বিভাগ ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঘটনার সূত্রপাত হয় চলতি বছরের ৩ জানুয়ারি, যখন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শরকির খাল এলাকায় হরিণ শিকারিদের পেতে রাখা ছিটকার ফাঁদে পড়ে বাঘিনীটি গুরুতর আহত হয়। উদ্ধারকারী দল ট্রাঙ্কুলাইজিং বন্দুকের মাধ্যমে তাকে অচেতন করে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য খুলনার বয়রায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যায়। সেখানে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের দীর্ঘ ছয় মাসের নিয়মিত পরিচর্যায় বাঘিনীটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে।

পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, বাঘিনীটির গলায় আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা (আইইউসিএন) থেকে সরবরাহকৃত স্যাটেলাইট রেডিও কলার পরানোর পরিকল্পনা ছিল। কিন্তু নানা জটিলতার কারণে ডিভাইসটি আনা সম্ভব হয়নি। তাই বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে রেডিও কলারের পরিবর্তে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে তার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Recent Posts

বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি…

9 minutes ago

ফুটবল জার্সির ওজন আসলে কতটা, যা বহন করেন ফুটবলাররা?

ফুটবলার গায়ে জড়ান একটি দেশের ইতিহাস। জাতীয় দলের জার্সি কেবল পোশাক নয়, এর রঙের ভেতর…

24 minutes ago

রাজশাহীতে বাস শ্রমিকদের কর্মবিরতি, সারাদেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

রাজশাহীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অভ্যন্তরীণ বিরোধের জেরে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতি,…

38 minutes ago

বন্যা মোকাবিলায় ৪ কোটি ৬০ লাখ টাকা ও ৮ হাজার ৯৫০ টন চাল বরাদ্দ

দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যাজনিত পরিস্থিতি মোকাবিলায় ৬৪ জেলার জন্য ৪ কোটি ৬০ লাখ…

54 minutes ago

তরুণ উদ্যোক্তা ও স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে ঢাবিতে বিশেষ আয়োজন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণদের উদ্ভাবনী ও সৃজনশীল চিন্তা বিকাশের লক্ষ্যে শুরু হয়েছে 'তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার…

1 hour ago

দেশের বাজারে কমলো সোনার গহনার দাম

দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে। বাজুসের ঘোষণা অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি…

1 hour ago

This website uses cookies.